×

প্রত্যাবর্তন… The HomecomingMedical College Kolkata-এর ১৯০তম প্রতিষ্ঠা দিবস

প্রত্যাবর্তন… The Homecoming
Medical College Kolkata-এর ১৯০তম প্রতিষ্ঠা দিবস

উপলক্ষে কয়েকজন ডাক্তার একসঙ্গে মিলিত হয়ে একটি ব্যতিক্রমী ও হৃদয়ছোঁয়া সিনেমা নির্মাণ করেছেন—প্রত্যাবর্তন… The Homecoming। এটি পাঁচ ডাক্তার বন্ধুর জীবনের স্বপ্নের উড়ান ও নিজেদের অস্তিত্বে ফেরার সুখ-দুঃখ, হাসি-কান্না ও ভালবাসায় মোড়া জীবনের পথচলার গল্প- রুপোলী পর্দায় প্রস্ফুটিত পূর্ণ দৈর্ঘ‍্যের কাহিনীচিত্র।
গত 30th January 2026 সিনেমাটি কলকাতার বিভিন্ন হলে (নিউ টাউন এক্সিস মলের বায়োস্কোপ, যাদবপুরের পদ্মশ্রী, চম্পাহাটির ইলোরা ও মেমরির কৃষ্টি প্লাজা সিনেমাহলে সফলভাবে মুক্তি পেয়েছে। প্রিমিয়ার হয়েছে INOX City Centre Saltlake ও Cinepolis Acropolis Mall এ।
শতধিক ডাকতার ও কলাকুশলীদের নিজেদের গল্প নিজেদার কলমে লেখা এবং সেই গল্পে নিজেরাই অভিনয় করার প্রথম প্রয়াস।

ধারণা এবং বাস্তবায়ন ডঃ অভীক ঘোষ,
কাহিনি এবং চিত্রনাট্য ডঃ চিন্ময় নাথ, নির্দেশনা ডাঃ শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়, সঙ্গীত ডাঃ শিবালিক ব্যানার্জি, অভিনেতা ডাঃ অয়ন মুখার্জী, ডাঃ পৃথা চক্রবর্তী ও প্রযোজক শ্রীমতী পাঞ্চালি চ্যাটার্জি।

Post Comment

You May Have Missed