×

ফ্রাঙ্ক ওরেল ডে স্মরণে বাঁকুড়ায় রক্তদান শিবির ।

ফ্রাঙ্ক ওরেল ডে স্মরণে বাঁকুড়ায় রক্তদান শিবির ।


সাধন মন্ডল বাঁকুড়া:– ৭ই ফেব্রুয়ারি বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফ্রাঙ্ক ওরেল ডে স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও তামলিবাঁধ ময়দানে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক অতনু দে, কার্যকরী সভাপতি সুদীপ চক্রবর্তী, অন্যতম সহসভাপতি শিবনাথ ব্যানার্জী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক রবীন মন্ডল, ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি কল্যাণ রায়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিকিৎসক ডাঃ বিশ্বনাথ মুখার্জী। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে ফ্রাঙ্ক ওরেল ডে র তাৎপর্য তুলে ধরেন। এরপর শুরু হয় রক্তদান।এই শিবিরে ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়গণ রক্তদান করে
মহান ক্রিকেটার কে স্মরণ করেন। আজকের শিবিরে ৩১জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।শিবির চলাকালীন রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে হাজির হয়েছিলে বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার, কাউন্সিলর দিলীপ আগরওয়াল সহ বিশিষ্ট ফুটবল খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীগণ। রক্তদাতাদের বিশেষ ভাবে উৎসাহিত করার জন্য বিশিষ্ট ক্রিকেটারদের সই করা শংসাপত্র প্রদান করা হয়। সংগৃহীত রক্ত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের থ্যালাসেমিয়া শিশুদের ও অসুস্থ রোগীদের
জন্য ব্যবহৃত হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।

Post Comment

You May Have Missed