TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’, ১ মার্চ, ২০২৬, রবিবার রাত ১০ টায়।

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’, ১ মার্চ, ২০২৬, রবিবার রাত ১০ টায়।

কলকাতা, ১ মার্চ: কার্যত অন্তরালে থেকেই চলে গেলেন মুকুল রায়। এক অর্থে তিনি ছিলেন বঙ্গ রাজনীতির বিস্ময়। কারণ, জননেতা বলতে যা বোঝায়, মুকুল রায় তো কোনও দিনই ছিলেন না। কিন্তু তাঁকে বাদ দিয়ে বাংলার সাম্প্রতিক রাজনীতির ইতিহাস লেখা যাবে না। ভরা বাম জমানায় সিপিএমের প্রবাদপ্রতিম সংগঠনের বিপরীতে ধীরে ধীরে গড়ে তুলেছিলেন তৃণমূলের নিজস্ব বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হয়ে হাতের তালুতে ধরে রেখেছিলেন গোটা দল। তৃণমূলকে মুকুল অনেক কিছু দিয়েছেন। ২০১১-র পরিবর্তনে তাঁর অবদান বড় কম নয়। তৃণমূলও তাঁকে কিছু কম দেয়নি। রাজ্যসভায় গিয়েছেন, দেশের রেলমন্ত্রী হয়েছেন। তার পর এক সময় রাজনীতির অঙ্ক মেলেনি। মমতার বৃত্ত থেকে দূরে সরে গিয়েছেন মুকুল। অপ্রতিহত উত্থান থেকে রাজনীতিতে গুরুত্বহীন হয়ে পড়ার যাত্রাপথের নানা অজানা কাহিনি জানতে দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’, ১ মার্চ, ২০২৬, রবিবার রাত ১০ টায়।

Post Comment

You May Have Missed