আন্তর্জাতিক নারী দিবসে আদিবাসীদের গোলাপ ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা

আন্তর্জাতিক নারী দিবসে আদিবাসীদের গোলাপ ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
৮ ই মার্চ আন্তজার্তিক নারী দিবস। নানান কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয়। অনুরূপ
তৃপ্তি ফাউন্ডেশন নামক সিউড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে জেলার দুটি আদিবাসী অধ্যুষিত গ্রামের মহিলাদের গোলাপ ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
পাশাপাশি মহিলাদের স্বনির্ভরতার লক্ষে কাঁথা সেলাই তৈরির প্রশিক্ষণ ও সরঞ্জাম প্রদান করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে।এদিন সিউড়ি ১ নং ব্লকের নগরী গ্রাম পঞ্চায়েতের কাটাবুনি এবং পাথরা গ্রাম পঞ্চায়েতের তালডিহি গ্রামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদিবাসী নৃত্যের তালে তালে উপস্থিত সকলেই আনন্দ উপভোগ করেন।
উল্লেখ্য পদ্মশ্রী প্রাপক তৃপ্তি ফাউন্ডেশনের কর্নধার তৃপ্তি মুখোপাধ্যায়ের উদ্যোগে সারাবছর ধরেই মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয় বলে সংগঠনের পক্ষে অজয় দাস জানান।

Post Comment

You May Have Missed