এইচআইভি বাড়াচ্ছে চিন্তা, সেমিনার বর্ধমান রাজ কলেজে।

এইচআইভি বাড়াচ্ছে চিন্তা, সেমিনার বর্ধমান রাজ কলেজে।

ওয়েস্ট বেঙ্গল এইডস প্রিভেনশন এন্ড কন্ট্রোল সোসাইটির অর্থানুকূল্যে রেড রিবন ক্লাব ও জাতীয় সেবা প্রকল্প
(এনএসএস) এর উদ্যোগে বর্ধমান রাজ কলেজে অনুষ্ঠিত হলো এইচ আই ভি,এইডস সম্পর্কিত একদিনের আলোচনা চক্র।
এনএসএস ভলান্টিয়ার, এনসিসি ক্যাডেট, সাধারণ ছত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও শহরের ১০ টি এনজিও প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হলো এই আলোচনা চক্র। সম্প্রতি এইচ আই ভি সম্পর্কিত যে খবর প্রকাশ হয়েছে তার থেকে মাথায় ভাঁজ পড়েছে সবার। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী রেড রিবন ক্লাব যারা এইডস সচেতনতা, রক্তদান, হ্যাপাটাইটিস ও থ্যালাসেমিয়া নিয়ে কাজ করে থাকে এখন বিশেষ ভাবে এইডস সচেতনতা কে কেন্দ্র করে মাঠে নেমেছে তারই অংশ হিসেবে এই আলোচনা চক্রের আয়োজন।
স্বাস্থ্য দফতর থেকে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার অখিলেশ ঘোষ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম কো-অর্ডিনেটার ডঃ রাজেশ দাস,বর্ধমান মহিলা থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক শ্রীমতি বনানী রায়, বর্ধমান সহযোদ্ধার ভাইস চেয়ারম্যান ঋষি গোপাল মন্ডল ও জেলা আইনি পরিসেবা কর্তৃপক্ষের প্রতিনিধি পলি ভট্টাচার্য উপস্থিত ছিলেন বক্তা হিসেবে।

এই আলোচনাচক্রে এইডস এর মেডিক্যাল, লিগ্যাল, সোশ্যাল দিকগুলো নিয়ে আলোচনা হলো এবং ছাত্র-ছাত্রী সহ উপস্থিত সকলেই মিলে নিজের মতামত প্রকাশ করেন যে কি ভাবে আগামীদিনে আমরা সচেতনতা পর্ব কে এগিয়ে নিয়ে যাবো। উপস্থিত এনজিও প্রতিনিধিরাও এই চর্চায় অংশগ্রহণ করেন এবং তাদের মতামত রাখেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ বিজয় চাঁদ জানান এই ধনরনের সচেতনতা শিবির আমাদের কলেজের এনএসএস ইউনিট প্রতিনিয়ত করে থাকে। আমরা আমাদের দত্তক নেওয়া গ্রাম পাল্লা তে এর আগে এই প্রকার সচেতনতা শিবির, হ্যান্ডবিল ডিস্ট্রিবিউশন, মাইকিং ইত্যাদির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা আনার চেষ্টা করেছি।শীঘ্রই আমরা এইডস সম্পর্কিত পথ নাটিকার একটি শহর জুড়ে প্রতিযোগিতার আয়োজন করতে চলেছি।

এই বিষয়ে বর্ধমান সহযোদ্ধার ঋষিগোপাল মণ্ডল তাঁর বক্তব্যে বলেন,অধ্যাপক মণ্ডল বলেন,শহুরে তরুণ শিক্ষিত সমাজে এইডস সংক্রমণ বাড়ছে এটা অত্যন্ত আশঙ্কার। তাহলে বুঝতে হবে সচেতনতার অভাব রয়েছে। এই ধরণের সেমিনারে যত খোলামেলা আলোচনা হবে, সচেতনতা তৈরি হবে।সেদিক থেকে রাজ কলেজ এনএসএস বিভাগের এই উদ্যোগ সাধুবাদ যোগ্য।

Post Comment

You May Have Missed