ঐতিহ্যের বিশ্বাভিযান

ঐতিহ্যের বিশ্বাভিযান

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- আন্তর্জাতিক মঞ্চে বাংলা বিয়ের ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যেই এক বিশেষ ফটোশুটের আয়োজন করেছিলেন অঙ্কনা মাজি। বাঙালি কনের সাজ, অলংকার ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে আধুনিক ভাবনায় উপস্থাপন করে এই উদ্যোগ ইতিমধ্যেই ফ্যাশন মহলে সাড়া ফেলেছিল। এই ফটোশুটে ঐতিহ্যবাহী লাল-সাদা শাড়ির পাশাপাশি আধুনিক ব্রাইডাল ফিউশন লুকও তুলে ধরা হয়েছিল। আয়োজকদের মতে, এটি কেবল একটি পোর্টফোলিও তৈরির প্রচেষ্টা নয়, বরং আন্তর্জাতিক স্তরে বাংলা বিয়ের সৌন্দর্য ও বৈচিত্র্যকে প্রতিষ্ঠিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। মডেলদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা অঙ্কনা মাজি। এছাড়াও ছিলেন তিতির গাঙ্গুলি, নেহা দাস, সুদীপা রায়, অঙ্কিতা বিশ্বাস, সুস্মিতা মণ্ডল, রাজন্যা দত্ত, ধৃতি অধিকারী, অস্মিতা রায়, পূজা হালদার, রিঙ্কি হাড়ি, কঙ্কনা দাস, সোনালি কবিরাজ, সাহিনী ভৌমিক, করবী হালদার, আদ্রিজা রায় চৌধুরী, তিতলি রায় ও নেহা সাহা। প্রসাধনি শিল্পিদের মধ্যে উপস্থিত ছিলেন শুভমিতা মিত্র, তনুশ্রী বসাক, মনা দত্ত, রিমি সিং শাও, প্রীতি ঘোষ, নিতু শাও, পায়েল কুণ্ডু, টুম্পা বিশ্বাস, শুক্লা মণ্ডল, সুস্মিতা দয়াল, জেসমিনা পারভিন, নূপুর সাহা, ভাগ্যশ্রী দেবনাথ, মল্লিকা বারাই, পলি সাউ, শ্যামলী মজুমদার, অনুশ্রী বসাক ও কথা দাস। এই ফটোশুট শুধু কিছু ছবির ফ্রেমেই সীমাবদ্ধ থাকেনি; এটি হয়ে উঠেছিল এক সাংস্কৃতিক ভাষ্য, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন নতুন পরিচয়ে ধরা দিয়েছে। অঙ্কনা মাজি-এর এই প্রয়াস ভবিষ্যতে বাংলা ব্রাইডাল শিল্পকে বিশ্বমঞ্চে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার পথ প্রশস্ত করবে বলেই মনে করছেন সমস্ত বিশেষজ্ঞরা।

Post Comment

You May Have Missed