ভোট আসে ভোট যায় কিন্তু সিমলাপাল নদী ঘাটের কাছে শিলাবতী নদীর উপর সেতু তৈরির কাজ অধরাই রয়ে যায়।

Spread the love

ভোট আসে ভোট যায় কিন্তু সিমলাপাল নদী ঘাটের কাছে শিলাবতী নদীর উপর সেতু তৈরির কাজ অধরাই রয়ে যায়।


সৌমী মন্ডল বাঁকুড়া:-বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের উপর পড়ে শিলাবতী নদী ।সিমলাপালের নদীঘাট নামে পরিচিত এখানে রয়েছে একটি নিচু কজওয়ে । বর্ষাকালে প্রতিবছরইএই কজওয়ের উপর দিয়ে বয়ে যায় জল ফলে বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে, দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। এছাড়া একটু বেশি বৃষ্টি হলেই সেতুর উপর দিয়ে বয়ে যায় জল।প্রতিবারই ভোট এলেই বিধানসভা বা লোকসভা কিংবা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীরা বলেন এবারে এই শিলাবতী নদীর উপর সেতু তৈরি হবে এভাবেই কেটে গেছে বামফ্রন্টের ৩৫ বছরের সরকার। পরবর্তীতে ২০১১ সালের রাজ্যে ক্ষমতায় আসেন তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় আসার আগে বলা হয়েছিল এই সেতু নির্মাণ হবে খুব শীঘ্রই তারপর এই নদীর উপর দিয়ে বয়ে গেছে বহু জল কিন্তু আজও সেতু তৈরির কাজ যে তিমিরের সেই তিমিরেই। এবারের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই পক্ষই সেতু নির্মাণের কথা বলছেন। তৃণমূল কংগ্রেসের তালডাংরা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু বলেন সেতু তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে অধিগ্রহণ শেষ হলেই সেতু তৈরির কাজ শুরু হবে। সম্প্রতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তথা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিধানসভার অন্তর্গত বিবরদা কলেজ মাঠে নির্বাচনী জনসভা করলেন সেখানে তিনি ফাল্গুনী সিংহ বাবুকে সামনে রেখে জনতার উদ্দেশ্যে শপথ করে বলেন ভোটে জেতার পর আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কে সিমলাপাল নদী ঘাটে শিলাবতী নদীর উপর সেতু তৈরি করা ও বিধানসভা এলাকায় একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা। এখন সেই দিকে তাকিয়ে রয়েছে এলাকার মানুষ।
অন্যদিকে ভারতীয় জনতা পার্টির তালডাংরা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সৌভিক পাত্র বলেন ছোটবেলা থেকেই শুনে আসছি সিমলাপাল নদী ঘাটে ব্রিজ তৈরি হবে। প্রতিটি নির্বাচনের আগে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এটা তাদের কালচার প্রতিশ্রুতি দেওয়াই তাদের কাজ বাস্তবে এই স্বপ্ন কবে পূরণ হবে এলাকাবাসীর তা একমাত্র ভগবানই জানেন ।তবে আমাদের নির্বাচনী ইস্তাহারে এই সেতুটির কথা রয়েছে আমরা সরকারি ক্ষমতায় এলে বিধায়ক হিসেবে আমার প্রথম কাজ হবে বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কে সিমলাপাল নদী ঘাটে সেতু তৈরি করা। সম্প্রতি সিমলাপালে তাদের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন বিজেপি প্রার্থী সৌভিক পাত্র। এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীদের কথা কবে হবে এই সেতু সেদিকেই তাকিয়ে আমরা।

Post Comment

You May Have Missed