জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয় উপাধ্যায়-এর সমর্থনে এক জোরালো প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হল।

জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয় উপাধ্যায়-এর সমর্থনে এক জোরালো প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হল।

আয়োজক ছিল তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেল এবং এই কর্মসূচির আহ্বান জানান বাবুন ব্যানার্জি। শোভাযাত্রাটি শুরু হয় অ্যামহার্স্ট স্ট্রিট পোস্ট অফিস-এর সামনে থেকে।

এই প্রচারে উপস্থিত ছিলেন বাবুন ব্যানার্জি, পিয়াল চৌধুরী, কাউন্সিলর সোমা চৌধুরী, কাউন্সিলর সাধনা বোস, প্রবন্ধ রায় এবং কুনাল সাহা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

জোড়াসাঁকো বিধানসভার বহু তৃণমূল সমর্থকের উপস্থিতিতে কর্মসূচিতে ছিল ব্যাপক উৎসাহ। সমর্থকদের সক্রিয় অংশগ্রহণে গোটা এলাকায় নির্বাচনী আবহ আরও তীব্র হয়ে ওঠে।

প্রার্থী বিজয় উপাধ্যায় তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।

Post Comment

You May Have Missed