সম্পর্ক সংকট
সম্পর্ক সংকট
সুবল সরদার
সম্পর্ক তৈরি হয় একটা সুন্দর মুহূর্তে -love at first sight. তখন কেউ ভাবেনা এই মিষ্টি মধুর সম্পর্ক একদিন ভেঙে যেতে পারে যেমন গাড়ি চলতে চলতে হঠাৎ থেমে যায় । সভ্যতার সংকটের মতো আমাদের সম্পর্কেরও সংকট হয়,ফাটল দেখা দেয়। কিন্তু ভালোবাসার মুহুর্তগুলো কেউ কখনও ভুলতে পারে ? I wait for you vividly. সানন্দা, তুমি ফিরে এসো,একবার।
তোমার ওই চোখ,ওই মিষ্টি হাসি দেখবো বলে তো এই মাটির পৃথিবীতে জন্ম আমার।
কখনো বলতে ইচ্ছা করে— তুমি একটা ফুল ।
তোমাকে দেখে করেছি কী ভুল ?
তোমাকে একটা হোটাস অ্যাপ ম্যাসেজ দিই। হ্যালো, কেমন আছো ? আমি তোমার জন্যে অপেক্ষা করছি। কী সুখ ! তখন ফুলের মতো তোমার চুলের গন্ধ ভেসে আসে। তুমি ফিরে এলে আমার সকল দুঃখ জুড়িয়ে যায়। তোমাকে আমি সারা হৃদয় -মন দিয়ে ভালোবাসি। তুমি আমার হৃদয় জুড়ে আছে। আর কোন দিন তোমার সঙ্গে ঝগড়া করবোনা, করবোনা, করবোনা। একবার তুমি ফিরে এসো পয়লা বৈশাখে বৈশাখী হয়ে। বৈশাখী সন্ধ্যায় যদি দেখা হয় দু’জনার বালুকা বেলায়, শঙ্খচিল নদীর কিনারে। তোমাকে নিয়ে পাড়ি দিই পাল তোলা নৌকা করে অচীন দেশে।
রুবি রায়ের মতো কবিতায় সানন্দা ভট্টাচার্যকে কতবার ডেকেছি নির্জন দুপূরে। তোমার ব্যস্ততা কমে যাক, দুর্গার মতো তোমাকে একদিন নিয়ে যাব চড়ুইভাতি করতে । তোমার কবিতা আওড়েছি কতবার মনে মনে-একটা প্রশ্ন আছে/একটু উত্তর দেবে। ওই প্রশ্নের উত্তর চেয়ে থাকব চির বিরহী হয়ে তোমার পথ চেয়ে। ‘প্রেম-ঈশ্বর —নিস্তব্ধতা’ তোমার লেখা। এখন দুজনের মাঝে শুধু নিস্তব্ধতা। তুমি লিখলে— প্রতিমুহুর্ত আমার ভিতরে বাঁচো/
তুমি খুশি তো?
আমি চির খুশি তোমার অনুভূতির গন্ধে।
তুমি ছাড়া এ বিরহ কে দিতে পারে ?
প্রতিমুহূর্ত পুড়ে মরেছি তোমার বিরহে/
তুমি খুশি তো?
তোমাকে ছেড়ে কোথাও যাবনা যেখানে তোমার বিরহ প্রেমের কবিতা আছে। সখি, তোমার দহন জ্বালা সয়ে থাকব তোমার সাথে এমনি বিরহ গাঁথায়।
তারপর পাখির নীড়ের মতো তোমার চোখে চোখ রেখে ঘুমিয়ে পড়ব কোন একদিন হেমন্তের সকালে ।


Post Comment