সংবাদ:বইপাড়া কলেজে স্ট্রীট এ এভেনেল প্রেস থেকে নববর্ষের গ্রন্থ প্রকাশ!
সংবাদ:বইপাড়া কলেজে স্ট্রীট এ এভেনেল প্রেস থেকে নববর্ষের গ্রন্থ প্রকাশ!
১৮ ই এপ্রিল ২০২৬ বিকেল তিনটায় লেখক,প্রকাশক, পুস্তক প্রেমী ক্রেতা সমাবেশে প্রকাশিত হলো অধ্যাপক ড বিশ্বদেব চট্টোপাধ্যায়ের লেখা ভারতীয় অর্থনীতি বিষয়ক গবেষণা গ্রন্থ। বইটির ভূমিকা লিখেছেন চারুচন্দ্র কলেজের অধ্যাপিকা ড সুস্মিতা বন্দ্যোপাধ্যায়।
বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা সম্প্রসারণ আধিকারিক অরুন বন্দ্যোপাধ্যায়, সমাজ সংগঠক নির্মল ভদ্র, কৃষ্ণা মুখোপাধ্যায়, অধ্যাপক ও লেখক ড অরুণাভ মিশ্র,প্রকাশক অঞ্জন সাহা, রিতা সরকার, কাকলী দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তি।
আজকের এই আনন্দ অনুষ্ঠানে দুখানি রবীন্দ্র সংগীত পরিবেশন করেন অরুন বন্দ্যোপাধ্যায়। লেখক বিশ্বাদেব চট্টোপাধ্যায় অভিজ্ঞ গবেষক। অর্থনীতির নানান দিক নিয়ে আলোচনা করেন।
বইটি কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিশেষ প্রয়োজন মেটাবে বলে মনে করা হয়।



Post Comment