ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার সিউড়ির তৃণমূল নেতা
কৌশিক গাঙ্গুলী বীরভূম ,বীরভূম জেলার সিউড়ি পৌরসভা ১৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর এর স্বামী তথা তৃণমূল নেতা পবিত্র দাস কে গ্রেফতার করল সিউড়ি থানার পুলিশ। ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা। উক্ত নেতা পবিত্র দাসের শুক্রবার সিউড়ি আদালতে পেশ করা হলে প্রচন্ড উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে । আদালত থেকে নিয়ে যাওয়ার সময় তার উদ্দেশ্যে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। ভোট পরবর্তী হিংসার একটি মামলায় গ্রেপ্তার করা হয় সিউড়ি ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি দাসের স্বামী তথা তৃণমূল নেতা পবিত্র দাসকে । শুক্রবার সকালে তাকে সিউড়ি জেলা আদালতে তোলা হয় শুনানি শেষে বিচারক অভিযুক্তকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। উক্ত ঘটনা কে কেন্দ্র করে আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল শুরু হয় ।পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছেন সিউড়ি থানার পুলিশ।
