সাম্প্রতিক
হাইজিন নন-ওভেন শিল্পে ভারতের সক্ষমতা বৃদ্ধিতে বেনেকোরের উদ্যোগ, ভোপালে অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রের উদ্বোধন

হাইজিন নন-ওভেন শিল্পে ভারতের সক্ষমতা বৃদ্ধিতে বেনেকোরের উদ্যোগ, ভোপালে অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রের উদ্বোধন

মধ্যপ্রদেশ, নভেম্বর ২০২৬ – জার্মানি ও ভারতের যৌথ উদ্যোগে গঠিত সংস্থা বেনেকোর প্রাইভেট লিমিটেড ভোপালে তাদের নতুন উৎপাদন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করল। এই উদ্বোধন ভারতের টেকনিক্যাল নন-ওভেন এবং স্বাস্থ্যবিধি-সংশ্লিষ্ট শিল্পের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

পূর্বে টিডব্লিউই ওবিটি প্রাইভেট লিমিটেড নামে পরিচিত ‘বেনেকোর’, আচারপুরা শিল্পাঞ্চলে ৩৯,০০০ বর্গমিটার আয়তনের একটি স্থানকে প্রিমিয়াম হাইজিন নন-ওভেন পণ্য তৈরির একটি অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করেছে।

সর্বাধুনিক উৎপাদন প্রযুক্তিতে সজ্জিত এবং সর্বোচ্চ স্বাস্থ্যবিধি ও গুণমান মানদণ্ড পূরণের লক্ষ্যে পরিকল্পিত এই স্থাপনাটিতে দেশি ও আন্তর্জাতিক গ্রাহকদের জন্য প্রিমিয়াম নন-ওভেন সামগ্রী তৈরি করা হবে।

বেনেকোর প্রাইভেট লিমিটেডের সিইও মিঃ ইঙ্গো সোয়েলার এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন এবং নতুন কারখানায় আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু হওয়ায় তার গর্ব ও সন্তুষ্টি প্রকাশ করে বলেন:

“আজ বেনেকোরের যাত্রায় এক নতুন ও সম্ভাবনাময় অধ্যায়ের সূচনা হল। ভারতে উন্নত এবিটি প্রযুক্তি নিয়ে আসতে পেরে এবং হাইজিন নন-ওভেন শিল্পে কোমলতা, গুণমান ও পণ্যের সুরক্ষার ক্ষেত্রে এক নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করতে পেরে আমরা গর্বিত।

আমাদের লক্ষ্য হল ভারত ও আন্তর্জাতিক বাজারের গ্রাহকদের কাছে একটি বিশ্বস্ত অংশীদার হয়ে ওঠা। উন্নতমানের হাইজিন পণ্য তৈরি এবং বিশ্ববাজারে সফলভাবে প্রতিযোগিতা করার ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করতে চাই।

এই বিনিয়োগ ভারতের প্রতি আমাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকার, দেশের উৎপাদন শিল্পের সম্ভাবনার প্রতি আমাদের আস্থা এবং শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে সৃষ্ট সুযোগের প্রতি আমাদের বিশ্বাসের প্রতিফলন।”

ভোপালে নতুন কারখানার উদ্বোধন এবং দুটি এবিটি উৎপাদন লাইনে উৎপাদন শুরু করার মধ্য দিয়ে বেনেকোর ভারতে ও আন্তর্জাতিক বাজারে উন্নতমানের হাইজিন নন-ওভেন সামগ্রীর অন্যতম প্রধান উৎপাদক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল।

এই উদ্বোধনী অনুষ্ঠানে মধ্যপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এবং ভার্চুয়াল মাধ্যমে স্মারক ফলকের উন্মোচন করেন। উল্লেখ্য, ২০২৪ সালে এই প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে ও তিনি উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা এই বিনিয়োগের আঞ্চলিক গুরুত্ব এবং রাজ্যের শিল্পোন্নয়নে এর অবদানের বিষয়টি কে বিশেষভাবে তুলে ধরে।

ভোপালের বেরাসিয়া কেন্দ্রের বিধায়ক মিঃ বিষ্ণু খত্রী ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন এবং কারখানা ঘুরে দেখেন।

ভারতের হাইজিন শিল্পে কোমলতা, গুণমান ও পণ্যের সুরক্ষার এক নতুন মানদণ্ড

উন্নত প্রযুক্তির দুটি এয়ার থ্রু বন্ড (এটিবি) উৎপাদন লাইনে সফলভাবে উৎপাদন শুরু করার মাধ্যমে বেনেকোর ভারতীয় হাইজিন শিল্পে নতুন প্রযুক্তিগত সক্ষমতার সূচনা করেছে।

বেনেকোর প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মিঃ রুদ্র চ্যাটার্জি এবং টিডব্লিউই গ্রুপ জিএমবিএইচ-এর সিইও মিঃ ইয়র্গ ওর্টমায়ার বেনেকোরের শেয়ারহোল্ডারদের প্রতিনিধিত্ব করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই যৌথ উদ্যোগে দুটি প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠীর পারস্পরিক পরিপূরক শক্তি একত্রিত হয়েছে। একদিকে রয়েছে ভারতের ওবিটী গ্রুপের দীর্ঘদিনের ঐতিহ্য ও শক্তিশালী বাজার উপস্থিতি, অন্যদিকে রয়েছে জার্মানির টিডব্লিউই গ্রুপের বিস্তৃত আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং টেকনিক্যাল নন-ওভেন ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতা।

ভারতের প্রবৃদ্ধির সম্ভাবনার প্রতি উভয় প্রতিষ্ঠানের সম্মিলিত আস্থা এবং তাদের পারস্পরিক পরিপূরক অভিজ্ঞতা ও সক্ষমতা বেনেকোরের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।

নয়াদিল্লিতে অবস্থিত জার্মান দূতাবাসের অর্থনৈতিক উপদেষ্টা মিসেস জুলিয়া শেলহাসও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার উপস্থিতি জার্মানি ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি কে বিশেষভাবে তুলে ধরে।

জার্মানি ও ভারতের যৌথ উদ্যোগ হিসেবে বেনেকোর আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সৃষ্ট সম্ভাবনার এক উজ্জ্বল উদাহরণ। জার্মানির প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে ভারতের শিল্প ক্ষেত্রের সক্ষমতা ও বাজার সম্পর্কে গভীর জ্ঞানকে একত্রিত করে এই অংশীদারিত্বের লক্ষ্য হল ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের জন্য দীর্ঘস্থায়ী ও টেকসই মূল্য সৃষ্টি করা।

১১তম ইস্টার্ন ইন্ডিয়া মাইক্রোফিন্যান্স সামিট ২০২৬ অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে

১১তম ইস্টার্ন ইন্ডিয়া মাইক্রোফিন্যান্স সামিট ২০২৬ অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে

কলকাতা, ২৬ নভেম্বর, ২০২৬: অ্যাসোসিয়েশন অফ মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশনস – ওয়েস্ট বেঙ্গল (এএমএফআই ডব্লিউবি) কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছে যে, আগামী ৪ ডিসেম্বর ২০২৬ কলকাতার নিউ টাউনে অবস্থিত বিশ্ব বাংলা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে ১১তম ইস্টার্ন ইন্ডিয়া মাইক্রোফিন্যান্স সামিট ২০২৬। এই সম্মেলনের আয়োজনে সহযোগিতা করছে এমএফআইএন এবং সা-ধন। এছাড়া ইকুইফ্যাক্স নলেজ পার্টনার, এম২আই রিসার্চ পার্টনার এবং আরোহন ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড কনফারেন্স পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

এ বছরের সম্মেলনের মূল ভাবনা “ফ্রম এস্পিরেশন টু এডভান্সমেন্ট: রিইম্যাজিনিং মাইক্রোফিন্যান্স’স রোল ইন ইন্ডিয়া’স গ্রোথ স্টোরি”। এই থিম দেশের পাশাপাশি, বিশেষ করে পূর্ব ভারতের প্রেক্ষাপটে মাইক্রোফিন্যান্স শিল্পের ক্রমবিকাশকে তুলে ধরে। এই ভাবনার মূল ভিত্তি তিনটি বিষয়ের উপর দাঁড়িয়ে রয়েছে: নতুন ভারতের পরিবর্তিত আকাঙ্ক্ষা, শুধুমাত্র পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া নয়, বরং নতুনভাবে ভাবনার প্রসার এবং ভারতের উন্নয়নের ধারায় সচেতন ও সক্রিয় অংশগ্রহণ।

‘১১তম ইস্টার্ন ইন্ডিয়া মাইক্রোফাইন্যান্স সামিট ২০২৬’-এ মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান (এমএফআই), ব্যাংক, ফিনটেক সংস্থা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা একত্রিত হবেন। তাঁরা আলোচনা করবেন যে, এই খাতটি কীভাবে নিজেকে নতুন করে গড়ে তুলতে পারে এমন এক পর্যায়ে, যেখানে প্রবৃদ্ধিকে কেবল কত মানুষের কাছে পৌঁছানো গেল তার ভিত্তিতেই নয়, বরং সেবা গ্রহণকারী পরিবারগুলোর আকাঙ্ক্ষাকে কতটা অর্থবহভাবে এগিয়ে নেওয়া গেল, তার নিরিখে পরিমাপ করা হবে।

এই সম্মেলনে প্রায় ৪০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে কর্মরত এমএফআই (যার অন্তর্ভুক্ত এনজিও, এনবিএফসি, এসএফবি, বিসি এবং ব্যাংকসমূহ); পূর্ব ভারত থেকে ৬০টিরও বেশি এমএফআই; প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধি; ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা ও রেটিং এজেন্সি; ফিনটেক, তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার কোম্পানি; বিমা কোম্পানি; গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থী; জ্বালানি কোম্পানি (বিশেষ করে সবুজ জ্বালানি সরবরাহকারী) ও সামাজিক উদ্যোগ; মোবাইল ব্যাংকিং বা কোর ব্যাংকিং সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান; শিল্প সমিতি বা নেটওয়ার্ক; দাতা সংস্থা, বহুপাক্ষিক প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থা; এবং পরামর্শক প্রতিষ্ঠান।

রান্নাঘরের ধোঁয়া থেকে শহরের দূষণ: প্রতিদিনের বায়ুদূষণ থেকে ফুসফুসকে সুরক্ষিত রাখুন

রান্নাঘরের ধোঁয়া থেকে শহরের দূষণ: প্রতিদিনের বায়ুদূষণ থেকে ফুসফুসকে সুরক্ষিত রাখুন

ডাঃ মনুজেশ বন্দ্যোপাধ্যায়, কনসালটেন্ট – থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি, নারায়ণা হাসপাতাল বারাসাত

যানবাহনের ধোঁয়া, কলকারখানা এবং নির্মাণকাজ থেকে নির্গত ধুলো ও ধোঁয়া বাইরের বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস। তবে বায়ুদূষণের উৎস যে শুধু বাইরেই সীমাবদ্ধ, তা নয়। আমাদের বাড়ির ভিতরেও রান্না করা, ধূপ জ্বালানো কিংবা নির্দিষ্ট কিছু পরিষ্কার করার সামগ্রী ব্যবহারের ফলে বায়ুদূষণ হতে পারে। ঘরের ভিতরের দূষণের সঙ্গে বাইরের দূষণ মিলিত হয়ে ফুসফুসের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

ঘরের ভিতরে বায়ুদূষণের উৎস

রান্না করার সময়, বিশেষ করে খাবার ডিপ-ফ্রাই করা বা রোস্ট করার ফলে বাতাসে সূক্ষ্ম কণা এবং বিভিন্ন ক্ষতিকারক গ্যাস ছড়িয়ে পড়তে পারে। পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকলে ঘরের ভিতরে এই দূষকগুলির মাত্রা অনেক বেড়ে যেতে পারে। রান্নার জন্য কাঠ, কয়লা বা কেরোসিনের মতো জ্বালানি ব্যবহার করলে দূষণের মাত্রা আরও বাড়তে পারে।

এছাড়াও, সিগারেটের ধোঁয়া, মশার কয়েল, ধূপকাঠি এবং অ্যারোসল-ভিত্তিক কিছু পরিষ্কার করার সামগ্রী ঘরের বাতাসের গুণমান খারাপ করতে পারে। দীর্ঘদিন এই ধরনের দূষণের সংস্পর্শে থাকলে শ্বাসতন্ত্রে জ্বালাভাব তৈরি হতে পারে এবং অ্যাজমা, ব্রঙ্কাইটিস ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD)-এর মতো আগে থেকে থাকা শ্বাসকষ্টজনিত সমস্যা আরও বাড়তে পারে।

বাইরের বায়ুদূষণ কীভাবে ঘরের ভিতরে প্রবেশ করে

বাইরের বায়ুদূষণের অন্যতম উপাদান সূক্ষ্ম ধূলিকণা বা PM2.5 ঘরের ভিতরেও প্রবেশ করতে পারে। খোলা জানলা, দরজা এমনকী বায়ু চলাচলের ব্যবস্থার মাধ্যমেও এই দূষিত কণা ঘরে ঢুকে পড়ে। শ্বাস-প্রশ্বাসের সঙ্গে এই কণাগুলি ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে এবং কখনও কখনও রক্তপ্রবাহেও পৌঁছে যেতে পারে।

দীর্ঘদিন এই ধরনের দূষণের সংস্পর্শে থাকা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ তাঁদের জন্য, যাঁদের আগে থেকেই ফুসফুস বা হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। বয়স্ক মানুষ এবং শিশুদের ক্ষেত্রেও এই ঝুঁকি বেশি। দীর্ঘস্থায়ী কাশি, শ্বাস নেওয়ার সময় সাঁইসাঁই শব্দ, শ্বাসকষ্ট, গলায় ব্যথা কিংবা বুকে অস্বস্তির মতো উপসর্গ দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়।

বাড়ির ভিতরের বাতাসের গুণমান উন্নত করার উপায়

ঘরের ভিতরে বায়ুদূষণ কমাতে রান্নার সময় এক্সহস্ট ফ্যান বা কিচেন চিমনি ব্যবহার করা উচিত। রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে এবং রান্নার তেল দীর্ঘক্ষণ অতিরিক্ত গরম করা থেকে বিরত থাকতে হবে। রান্নাঘরের দেওয়াল ও এক্সহস্ট ফ্যানে জমে থাকা ছত্রাক এবং কালি নিয়মিত পরিষ্কার করা জরুরি।

কাঠ, কয়লা বা কেরোসিনের পরিবর্তে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করা, বাড়ির ভিতরে ধূমপান এড়িয়ে চলা এবং ধূপকাঠি ও মশার কয়েলের ব্যবহার কমানো ঘরের বাতাসের গুণমান উন্নত করতে সাহায্য করে।

বাইরে দূষণের মাত্রা বেশি থাকলে সেই সময় জানলা বন্ধ রাখা ভালো। প্রয়োজন অনুযায়ী HEPA ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি নিজের এলাকার বায়ুর গুণমান সম্পর্কিত নিয়মিত আপডেট রাখাও জরুরি।

ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখুন

বায়ুদূষণ সবসময় দেখা যায় না বা গন্ধ পাওয়া যায় না, কিন্তু দীর্ঘমেয়াদে এটি ফুসফুসের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। বাড়ির ভিতরে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে প্রতিটি ঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা নিশ্চিত করুন। যতটা সম্ভব দূষণের উৎস কমিয়ে আনুন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন।

বাইরে ধুলোবালি বা দূষণযুক্ত পরিবেশে বের হলে মাস্ক ব্যবহার করুন এবং নিয়মিত শরীরচর্চা করুন। পাশাপাশি ফুসফুস সংক্রান্ত কোনও উপসর্গ দীর্ঘদিন ধরে দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সময়মতো সচেতনতা ও সঠিক পদক্ষেপই আপনার ফুসফুসকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে।

বাংলার পবিত্র ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য উদযাপনে আদিত্য বিড়লা জুয়েলারি ব্র্যান্ড ‘ইন্দ্রিয়া’ উন্মোচন করল ‘সোনাময়ী’ ব্রাইডাল কালেকশন

বাংলার পবিত্র ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য উদযাপনে আদিত্য বিড়লা জুয়েলারি ব্র্যান্ড ‘ইন্দ্রিয়া’ উন্মোচন করল ‘সোনাময়ী’ ব্রাইডাল কালেকশন

কলকাতা, ২৫শে নভেম্বর, ২০২৬: আদিত্য বিড়লা জুয়েলারির ‘ইন্দ্রিয়া’ তাদের লেটেস্ট ব্রাইডাল কালেকশন সোনাময়ী’ উন্মোচনের মাধ্যমে প্রত্যেক নারীকে তার স্বপ্নের বধূ-সাজে সজ্জিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। বাংলার পবিত্র ঐতিহ্য ও সাংস্কৃতিক সমৃদ্ধিতে প্রোথিত এই কালেকশনটি গঙ্গার পবিত্র জলধারা থেকে শুরু করে সুন্দরবনের জীবন্ত ভূদৃশ্য পর্যন্ত এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য থেকে অনুপ্রেরণা গ্রহণ করেছে। প্রকৃতি, ভক্তি এবং বিবাহ যেখানে গভীরভাবে জড়িত, সেই ঐতিহ্যকে উদযাপন করে ‘সোনাময়ী’ ২২ ক্যারেট সোনার সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে এক পবিত্র মিলনের শুভ সূচনাকে প্রানবন্ত করে তুলেছে। প্রতিটি গয়না বাংলার চিরস্থায়ী ঐতিহ্যের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে, যেখানে ঐতিহ্য এবং ভালোবাসা সোনার গয়নার মধ্যে প্রকাশ পেয়েছে, যাতে কনের প্রতিটি সাজেই মিশে থাকে বাংলার চিরন্তন ঐতিহ্যের ছোঁয়া।

এই কালেকশনটি দুটি অনবদ্য ও স্বতন্ত্র সৃষ্টির মাধ্যমে লঞ্চ হয়েছে, যার প্রতিটিই বাংলার স্বতন্ত্র শৈল্পিক ভাষা এবং এর বিবাহ ঐতিহ্যের প্রতীকী তাৎপর্য দ্বারা অনুপ্রাণিত। সূক্ষ্ম নকশা এবং সুচিন্তিত কারুকার্যের মাধ্যমে শোনাময়ী একটি বাঙালি বিবাহের সাংস্কৃতিক তাৎপর্যকে জীবন্ত করে তুলেছে এবং একই সাথে আধুনিক কনের রুচিবোধের পরিপূরক হিসেবে কাজ করছে।

প্রথম লেয়ারটি অর্থাৎ ‘শুভমিলন গোল্ড চোকার’-এ সুন্দরবনের অনন্য সৌন্দর্য ফুটে উঠেছে। ম্যানগ্রোভ অরণ্যের শিকড়ের দৃঢ়তা, সুন্দরী ফুলের কোমল পাপড়ি এবং শান্ত জলের নিচে মাছের ঝিলিক থেকে অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করা হয়েছে। এর ঠিক কেন্দ্রে একটি ছোট নৌকায় একসাথে ভেসে চলেছেন শুভ দম্পতি—যা তাদের ভালোবাসা, ঐক্য এবং একসাথে নতুন জীবনের পথে যাত্রা শুরুর প্রতীক। কলসি ও ইলিশ মাছের মতো ঐতিহ্যবাহী উপাদানগুলি লালিত বাঙালি বিবাহের প্রথাগুলিকে স্মরণ করিয়ে দেয়, অন্যদিকে বন ময়ূর, গঙ্গার সোনালী ঢেউ, রেজি পাড় এবং সূক্ষ্ম তারের জাল এই সৃষ্টিকে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রদান করেছে।

এর পরিপূরক হিসেবে রয়েছে ‘শুভদৃষ্টি গোল্ড লং নেকলেস’, যা বাংলার বিয়ের অন্যতম আবেগঘন ও পবিত্র আচার ‘শুভদৃষ্টি’—অর্থাৎ বর ও কনের প্রথম শুভ দৃষ্টি বিনিময়ের মুহূর্ত থেকে অনুপ্রাণিত। মুকুটের গড়ন ও সূক্ষ্ম আলপনার নকশা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি এই নেকলেসটিতে সুন্দরী ফুল, হাতি, ময়ূর ও গিন্নি মোটিফের পাশাপাশি সূক্ষ্ম জুঁই লহরি, জালি নকশা, নিখুঁত থ্রি-ডি রেজি পাড় এবং ইলিশ মাছের কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে। স্বর্ণশিল্পের এই অনবদ্য সৃষ্টি কনের জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তের সৌন্দর্যকে উদযাপন করার পাশাপাশি মা গঙ্গার আশীর্বাদ এবং এক নতুন পথচলার অঙ্গীকারকে ধারণ করেছে।

ইন্দ্রিয়ার সিইও সন্দীপ কোহলি বলেছেন, “ইন্দ্রিয়াতে আমরা বিশ্বাস করি, কনের গয়না শুধু একটি অলঙ্কার নয়; এটি একজন নারীর পরিচয়, ঐতিহ্য এবং তাঁর হৃদয়ের সবচেয়ে কাছের মাইলফলকগুলোর এক অভিব্যক্তি। সোনাময়ীর মাধ্যমে আমরা এমন ব্রাইডাল কালেকশন তৈরি করার প্রচেষ্টা অব্যাহত রেখেছি, যা আঞ্চলিক পরিচয়ের গভীরে প্রোথিত এবং একই সাথে সমসাময়িক রুচির সাথেও মানানসই। ২২ ক্যারেট সোনায় তৈরি এই কালেকশনটি, চিরন্তন সাংস্কৃতিক প্রাসঙ্গিকতার সাথে সমসাময়িক ডিজাইনের ভারসাম্য রক্ষা করে এমন গয়না তৈরির প্রতি আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করেছে। যেহেতু কনে এবং পরিবারগুলো সোনার গয়নার বিশুদ্ধতা, গুণমান এবং কারুকার্যের উপর অপরিসীম গুরুত্ব দিয়ে চলেছে, তাই সোনাময়ী এমন সব সৃষ্টি উপহার দিচ্ছে যা শুধুমাত্র বিয়ের দিনের জন্যই অর্থবহ নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে উত্তরাধিকার সূত্রে সযত্নে লালিত হবে।”

ইন্দ্রিয়ার মার্কেটিং ও ভিজ্যুয়াল মার্চেন্ডাইজিং-এর প্রধান শান্তিস্বরূপ পান্ডা আরও বলেছেন, “বিয়ে হলো একান্তই ব্যক্তিগত একটি উদযাপন, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবার দ্বারা লালিত ঐতিহ্য, আচার-অনুষ্ঠান এবং সাংস্কৃতিক পরিচয়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের ‘বি দ্য ব্রাইড অফ ইয়োর ড্রিমস’ (Be the Bride of your Dreams) ভাবনার মাধ্যমে আমরা এই অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে উদযাপন করতে চাই এবং একই সঙ্গে আজকের দিনের কনের আকাঙ্ক্ষার সঙ্গে সেগুলোকে প্রাসঙ্গিক করে তুলতে চাই। বাংলায় বিয়ের আচার-অনুষ্ঠানের একটি বিশেষ আবেগপূর্ণ ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে, যার প্রতিটি রীতি একজন কনের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তকে চিহ্নিত করে। ‘সোনাময়ী’ কালেকশনটি এই প্রিয় রীতিগুলো থেকেই অনুপ্রাণিত, যার মধ্যে বর ও কনের প্রথম শুভ দৃষ্টি বিনিময়ের মতো পবিত্র মুহূর্তও রয়েছে। এই কালেকশনের মাধ্যমে আমরা বাঙালি কনেদের সঙ্গে এক অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই, যাতে তারা এমন গয়নার মাধ্যমে তাদের ঐতিহ্যকে উদযাপন করতে পারেন যা একান্তই নিজস্ব, আধুনিক ও চিরন্তন।”

ইন্দ্রিয়ার ডিজাইন প্রধান অভিষেক রাস্তোগি আরও বলেন, “বাংলার নিজস্ব এক অনন্য শৈল্পিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, যেখানে প্রকৃতি, আধ্যাত্মিকতা এবং প্রাত্যহিক প্রথাগুলো শিল্প ও কারুকার্যের মাধ্যমে সুন্দরভাবে ফুটে ওঠে। ‘সোনাময়ী’ ডিজাইন করার মূল লক্ষ্য ছিল এই সমৃদ্ধ দৃশ্যমান ঐতিহ্যকে সূক্ষ্ম সোনার গয়নায় রূপান্তরিত করা এবং প্রতিটি উপাদানের অন্তর্নিহিত অর্থকে অক্ষুণ্ণ রাখা। এই কালেকশনটি বাংলার সূক্ষ্ম শৈল্পিক ভাষা থেকে অনুপ্রাণিত, যেখানে ঐতিহ্যবাহী রূপ, প্রতীকী মোটিফ এবং সূক্ষ্ম কারুকাজকে একত্রিত করে একটি সুসংহত ডিজাইনের গল্প তৈরি করা হয়েছে। ‘শুভ দম্পতি’-র শৈল্পিক রূপ থেকে শুরু করে আলপনা-অনুপ্রাণিত সূক্ষ্ম নকশা এবং রেজিপাড়, প্রতিটি উপাদানকেই অত্যন্ত যত্ন সহকারে সোনার গয়নায় ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের মূল লক্ষ্য ছিল নিখুঁত কারুকার্যের সঙ্গে সূক্ষ্ম নকশার ভারসাম্য বজায় রাখা, যাতে এমন সব অনন্য গয়না তৈরি হয় যা বাংলার বিয়ের ঐতিহ্যকে সম্মান জানানোর পাশাপাশি আধুনিক কনেদের প্রজন্মের পর প্রজন্ম ধরে আগলে রাখার মতো অমূল্য সম্পদ উপহার দেয়।”
আঞ্চলিক ব্রাইডাল কালেকশনের মাধ্যমে ইন্দ্রিয়া ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে উদযাপন করে চলেছে এবং বিভিন্ন অঞ্চলের স্বতন্ত্র ঐতিহ্য ও শিল্পকলা থেকে অনুপ্রাণিত গয়না তৈরি করছে। বাংলার সমৃদ্ধ ঐতিহ্য থেকে শুরু করে পশ্চিম ভারতের রাজকীয় রীতি এবং দক্ষিণ ভারতের টেম্পল জুয়েলারির আধ্যাত্মিক সৌন্দর্য প্রতিটি কালেকশনই সংশ্লিষ্ট অঞ্চলের অনন্য সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরে। চমৎকার কারুকার্য এবং অর্থপূর্ণ গল্পের মাধ্যমে ইন্দ্রিয়া প্রতিটি বিয়েকে বিশেষ করে তোলে এমন ঐতিহ্যগুলোকে উদযাপন করে এবং এমন গয়না তৈরি করে যা কনেরা সারাজীবন সযত্নে আগলে রাখবেন। প্রতিটি সূক্ষ্ম কাজে এতটাই নিখুঁত কারিগরি যে আপনার মন গেয়ে উঠবে – ‘দিল আভি ভরা নহি’।

শিল্পকলা, সামাজিক উদ্যোগ, সুস্থতা ও শিক্ষার মেলবন্ধনে কলকাতায় চার বিশেষ অনুষ্ঠানকলকাতার সল্টলেকের ঐকতান কালচারাল সেন্টারে ২৩–২৯ নভেম্বর ২০২৬

শিল্পকলা, সামাজিক উদ্যোগ, সুস্থতা ও শিক্ষার মেলবন্ধনে কলকাতায় চার বিশেষ অনুষ্ঠান
কলকাতার সল্টলেকের ঐকতান কালচারাল সেন্টারে ২৩–২৯ নভেম্বর ২০২৬

কলকাতা, ২৩ নভেম্বর ২০২৬: ডটার এবং অল্টারনেট ইভেন্টের উদ্যোগে ২৩ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত কলকাতার সল্টলেকের আইকাতান সাংস্কৃতিক কেন্দ্রে শিল্পকলা, সামাজিক উদ্যোগ, বিকল্প সুস্থতা এবং শিক্ষাকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।

অনুষ্ঠানের ঠিকানা: ঐকতান কালচারাল সেন্টার, আইএ–২৯০, সেক্টর ৩, সল্টলেক সিটি, কলকাতা – ৭০০০৬৪।

এই উদ্যোগে সহযোগিতা করছে কলকাতা ডাউনটাউন রোটারি ক্লাব, নিউজ ম্যানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এবং কৃষ্ণা ইভেন্টস।

চারটি বিশেষ অনুষ্ঠানের বিবরণ

  • মন্ডে ইজ ফর কেয়ারিং ২০২৬ (২৩–২৪ নভেম্বর): সামাজিক বাণিজ্যের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংস্থা, সামাজিক সংগঠন এবং স্বাধীন সৃজনশীল ব্যক্তিদের ক্ষমতায়ন ও তাদের কাজের প্রসারে সহায়তা করা।
  • অল্টারনেট লাইফ ২০২৬ (২৫–২৬ নভেম্বর): বিকল্প সুস্থতা পদ্ধতির সঙ্গে যুক্ত প্রভাবশালী নিরাময়কারী ও বিশেষজ্ঞদের একত্রিত করা।
  • সল্ট লেক অ্যাফোর্ডেবল আর্ট ফেয়ার ২০২৬ (২৭–২৯ নভেম্বর): ১৩০ জনেরও বেশি শিল্পীর সৃষ্ট মৌলিক শিল্পকর্ম প্রদর্শন করা।
  • এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ (২৭–২৯ নভেম্বর): শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মজীবনের সুযোগের সংযোগ স্থাপন করা।

উদ্বোধনী অনুষ্ঠান
২৩ নভেম্বর অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডটার এবং অল্টারনেট ইভেন্টস-এর পরিচালক মল্লিকা চন্দ; পিভিআর আইনক্স লিমিটেডের আঞ্চলিক পরিচালক ও পূর্ব ভারতের জোনাল প্রধান অমিতাভ গুহ ঠাকুরতা; শিক্ষাবিদ ও রোটারিয়ান আশিফ শাহ; নিউজ ম্যানিয়ার প্রধান সম্পাদক বর্ণালী বিশ্বাস; রোটারিয়ান কুণাল জয়সওয়াল এবং প্রদোষ কুমার সাহা।

উদ্যোগের লক্ষ্য
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করা, সৃজনশীলতাকে উৎসাহিত করা, সামাজিক দায়বদ্ধতার প্রসার ঘটানো এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থবহ সুযোগ সৃষ্টি করা।

সোনালি আঁশ থেকে পরিবেশবান্ধব ফ্যাশন—কলকাতায় আত্মপ্রকাশ করছে ‘মেরাকি জুট জুয়েলারি’র প্রথম বুটিক

সোনালি আঁশ থেকে পরিবেশবান্ধব ফ্যাশন—কলকাতায় আত্মপ্রকাশ করছে ‘মেরাকি জুট জুয়েলারি’র প্রথম বুটিক

পাটের গয়নায় আধুনিকতার ছোঁয়া, ঐতিহ্যের সঙ্গে পরিবেশবান্ধব ফ্যাশনের মেলবন্ধন।
পাটের মতো একসময়ের সাধারণ ও অবহেলিত উপকরণকে আধুনিক ফ্যাশনের নতুন সংজ্ঞায় তুলে ধরতে কলকাতায় আত্মপ্রকাশ করতে চলেছে দেশীয় ব্র্যান্ড ‘মেরাকি জুট জুয়েলারি’ (Meraki Jute Jewellery)। সোনালি আঁশ বা পাটকে ঘিরে প্রচলিত ধারণা বদলে দিয়ে পরিবেশবান্ধব অথচ আভিজাত্যপূর্ণ ফ্যাশনের এক নতুন দিগন্ত উন্মোচন করাই এই সংস্থার মূল লক্ষ্য।
২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠাতা যোগিতা তোশনিওয়ালের হাত ধরে এই ব্র্যান্ডের পথচলা শুরু হয়। আগামী ২২ নভেম্বর ২০২৬, রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে সল্টলেকের সেক্টর ফাইভে সংস্থার প্রথম বুটিকের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডেপুটি কমিশনার শ্রী নীরজ কুলকার্নি এবং বিশিষ্ট অতিথি শ্রীমতী রুচিকা।
পরিবেশবান্ধব উপকরণ এবং আভিজাত্য যে একই সঙ্গে চলতে পারে, সেই বিশ্বাস থেকেই মেরাকি ইতিমধ্যে ২০০টিরও বেশি ধরনের অভিনব ও হাতে তৈরি পাটের গয়না এবং ফ্যাশন সামগ্রী তৈরি করেছে। চিরাচরিত পাটকে হালকা, আধুনিক ও নান্দনিক সাজের উপযোগী করে তোলাই এই ব্র্যান্ডের অন্যতম বিশেষত্ব। পাশাপাশি স্থানীয় নারী কারিগরদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও সংস্থার অন্যতম প্রধান উদ্দেশ্য। এর ফলে একদিকে যেমন নারীদের আর্থিক স্বনির্ভরতার পথ প্রশস্ত হচ্ছে, অন্যদিকে ভারতীয় হস্তশিল্পের ঐতিহ্যও নতুনভাবে উদযাপিত হচ্ছে।
মেরাকি জুট জুয়েলারির সাফল্যের ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে একাধিক উল্লেখযোগ্য স্বীকৃতি। ভারতীয় পাটশিল্পের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বলিউড অভিনেত্রী সারা আলি খান, সাগরিকা ঘাটগে-সহ বিশিষ্ট ব্যক্তিত্বদের হাত থেকে সম্মানিত হওয়ার সুযোগ পেয়েছে এই ব্র্যান্ড। সংস্থার ‘মোহা—স্ট্যান্ড অন ইয়োর ফিট অ্যাওয়ার্ড’ (MOHA Stand On Your Feet Award) বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের ‘ডুয়েল’ (DUELLE) জুয়েলারি কালেকশন সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সাড়া ফেলেছে। এই কালেকশনের একটি রিল ইতিমধ্যেই ১ কোটি ২৮ লক্ষেরও বেশি, অর্থাৎ ১২.৮ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। যা পরিবেশবান্ধব ফ্যাশন ও দেশীয় হস্তশিল্পের প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহেরই প্রমাণ।
মেরাকির সম্ভারে রয়েছে ঐতিহ্যবাহী, আধুনিক, দৈনন্দিন ব্যবহারযোগ্য এবং উৎসবের উপযোগী নানা ধরনের গয়না। নেকলেস, কানের দুল, আংটি, চুড়ি ও অন্যান্য ফ্যাশন অনুষঙ্গের পাশাপাশি রয়েছে চুলের গয়না, চশমার চেন, বোতাম, কলার পিন এবং বিশেষভাবে নকশা করা মোবাইল স্লিং। কিশোর-কিশোরী ও শিশুদের জন্যও রয়েছে আকর্ষণীয় সংগ্রহ।
এছাড়াও খাঁটি রুপো ও আসল রুদ্রাক্ষের সমন্বয়ে তৈরি রুদ্রাক্ষ ব্যান্ড, সিড ব্যান্ড, ব্রেসলেট, চুড়ি, বটচেইন এবং বিয়ের বিশেষ উপহার সামগ্রীও এই সংগ্রহের অন্যতম আকর্ষণ। ‘মাজ লহরী’ নামের বিশেষ কালেকশনটিও উল্লেখযোগ্য।
শুধু গয়নার দোকান হিসেবেই নয়, এই বুটিককে একটি বিশেষ অভিজ্ঞতার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সংস্থা। কর্পোরেট অনুষ্ঠান, বিয়ে, উৎসব এবং বিভিন্ন বিশেষ উপলক্ষের জন্য থাকছে কাস্টমাইজড ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী তৈরি উপহারের ব্যবস্থা। ফলে পাটের তৈরি গয়নার মাধ্যমে ব্যক্তিগত রুচি ও স্বকীয়তার প্রকাশ ঘটানোর সুযোগ পাবেন ক্রেতারা।
প্রতিষ্ঠাতা যোগিতা তোশনিওয়ালের কাছে এই উদ্যোগ অত্যন্ত আবেগের এবং গর্বের বিষয়। তাঁর বক্তব্য, এই উদ্যোগ শুধুমাত্র একটি নতুন ব্র্যান্ড বা ব্যবসা নয়, বরং ভারতীয় পাটশিল্প, স্থানীয় কারিগর এবং পরিবেশবান্ধব ফ্যাশনের প্রতি এক বিশেষ দায়বদ্ধতার প্রতিফলন। তিনি মনে করেন, পাটের মতো প্রাকৃতিক উপকরণকে আধুনিক ডিজাইনের মাধ্যমে আন্তর্জাতিক ফ্যাশনের মঞ্চে তুলে ধরার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
নিছক একটি দোকানের চেয়েও অনেক বেশি কিছু হতে চলেছে মেরাকি জুট জুয়েলারির এই নতুন বুটিক। কারিগরদের সৃজনশীলতা, দেশীয় ঐতিহ্য এবং পরিবেশবান্ধব ফ্যাশনের প্রতি দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে আগামী দিনে আন্তর্জাতিক বাজারেও নিজেদের পরিচিতি ছড়িয়ে দিতে চায় সংস্থাটি।
একটি ছোট্ট উদ্যোগ, এক অনন্য স্বপ্ন—ভারতের সোনালি আঁশকে বিশ্ব ফ্যাশনের নতুন অলংকারে পরিণত করার প্রত্যয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও যোগাযোগের বিবরণ
তারিখ ও সময়: রবিবার, ২২ নভেম্বর ২০২৬, সকাল ১১টা ৩০ মিনিট থেকে।
উদ্বোধনী অতিথি: শ্রী নীরজ কুলকার্নি, ডেপুটি কমিশনার এবং শ্রীমতী রুচিকা গুপ্তা, প্রেসিডেন্ট সন্মার্গ প্রাইভেট লিমিটেড ।প্রতিষ্ঠাতা:যোগিতা তোশনিওয়াল
স্থান: রশ্মি টাওয়ার, ইলি অ্যান্ড ভিপি রোড, সেক্টর ১১, সেক্টর ফাইভ, সল্টলেক, কলকাতা।

শাওমি ইন্ডিয়া এবং ট্রাইবস কমিউনিকেশন সান্তার নেতৃত্বে বিশেষ দীপাবলি বিপণন উদ্যোগের মাধ্যমে উৎসবের কেনাকাটার প্রচলিত ধারায় আনল নতুন চমক

শাওমি ইন্ডিয়া এবং ট্রাইবস কমিউনিকেশন সান্তার নেতৃত্বে বিশেষ দীপাবলি বিপণন উদ্যোগের মাধ্যমে উৎসবের কেনাকাটার প্রচলিত ধারায় আনল নতুন চমক

ভারতের সবচেয়ে বড় উৎসবের কেনাকাটার মরশুমে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে এই অভিনব বিপণন উদ্যোগে বড়দিনের এক জনপ্রিয় চরিত্রকে ব্যবহার করা হয়েছে।

কলকাতা, ১২ নভেম্বর ২০২৬: উৎসবের মরশুমে যখন বিভিন্ন ব্র্যান্ডের প্রচারমূলক প্রচারাভিযান এবং প্রতিযোগিতামূলক বার্তায় বাজার সরগরম, তখন ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে এক অভিনব পন্থা গ্রহণ করল শাওমি। ট্রাইবস কমিউনিকেশনের সহযোগিতায় সংস্থাটি কলকাতার সাউথ সিটি মলে তাদের বিপণন কেন্দ্রে হাজির করল সান্তা ক্লজকে। বড়দিনের এই পরিচিত চরিত্রকে দেওয়া হল এক সম্পূর্ণ অপ্রত্যাশিত ভূমিকা। এবার সান্তা নিজেই দীপাবলির কেনাকাটায় ব্যস্ত! শাওমির আকর্ষণীয় উৎসবকালীন ছাড়ের সুযোগ নিতে তিনি বড়দিনের উপহার কেনাকাটা আগেভাগেই সেরে ফেলতে হাজির হলেন।

এই উদ্যোগের মূল ভাবনা ছিল, শাওমির উৎসব কালীন ছাড় এতটাই আকর্ষণীয় যে সান্তা ও বড়দিনের কেনাকাটা আগেভাগে শুরু করতে বাধ্য হয়েছেন। এই অভিনব ভাবনা বিপণন কেন্দ্রের পরিবেশে এনে দেয় চমক ও হাস্যরসের এক অনন্য সংমিশ্রণ।

নিজের পরিচিত লাল পোশাকে সজ্জিত সান্তা বিপণন কেন্দ্রে প্রবেশ করে স্মার্টফোন, ইয়ারবাড, স্মার্টওয়াচ, ট্যাবলেট এবং স্মার্ট টিভি-সহ শাওমির বিভিন্ন পণ্যে নিজের কেনাকাটার ট্রলি ভরতে শুরু করেন। বড়দিন আসতে তখনও কয়েক সপ্তাহ বাকি, কিন্তু দীপাবলির আকর্ষণীয় ছাড়ের প্রলোভন সামলাতে পারলেন না সান্তা ও! তাঁর এই অপ্রত্যাশিত উপস্থিতি সাধারণ কেনাকাটার পরিবেশকে এক আকর্ষণীয় ব্র্যান্ড অভিজ্ঞতায় পরিণত করে এবং শপিং মলে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।

এই উদ্যোগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শাওমির পণ্য বিপণন বিভাগের সহযোগী অধিকর্তা রিতিজ খুরানা বলেন, “উৎসবের মরশুমে কেনাকাটা আমাদের কাছে ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই সংযোগ শুধুমাত্র আমাদের বাজারে নিয়ে আসা পণ্য ও আকর্ষণীয় ছাড়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সেই পণ্যগুলোকে ঘিরে আমরা যে অভিজ্ঞতা তৈরি করি, তার সঙ্গে ও জড়িত। শাওমিতে আমরা সবসময় এমন নতুন উপায় খুঁজে চলেছি, যার মাধ্যমে প্রযুক্তিকে আরও সহজলভ্য করে তোলা যায় এবং ব্র্যান্ডের সঙ্গে ক্রেতাদের যোগাযোগকে আরও আকর্ষণীয় করে তোলা যায়।

এই উদ্যোগের মাধ্যমে আমরা প্রচলিত উৎসবকালীন প্রচারের ধারা থেকে বেরিয়ে এসে এমন একটি চমকপ্রদ অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছিলাম, যা ক্রেতাদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি আমাদের বিস্তৃত পণ্যসম্ভার-এর প্রতি ও তাঁদের দৃষ্টি আকর্ষণ করবে। দীপাবলির সময় শান্তার বড়দিনের উপহার কেনাকাটা আগেভাগে শুরু করার ভাবনাটি, কারণ ছাড়ের সুযোগ এতটাই ভালো যে তা হাতছাড়া করা যায় না, আমাদের এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার একটি মজাদার উপায় ছিল।”

প্রচারাভিযানের সৃজনশীল ভাবনা সম্পর্কে ট্রাইবস কমিউনিকেশনের চেয়ারম্যান গৌর গুপ্ত বলেন, “উৎসবকেন্দ্রিক প্রচারাভিযান গুলিতে প্রায়শই একই ধরনের বিষয়বস্তু দেখা যায়। তাই আমরা এমন কিছু করতে চেয়েছিলাম, যা মানুষকে চমকে দেবে। সবাই সান্তাকে এমন একজন চরিত্র হিসেবে চেনেন, যিনি অন্যদের উপহার দেন। আমরা শুধু সেই ভাবনাটিকে উল্টে দিয়ে এবার তাঁকেই উপহার কেনাকাটা করতে দেখিয়েছি।

শেষ পর্যন্ত, দীপাবলির ছাড় যখন এতটাই আকর্ষণীয়, তখন সান্তাই বা বড়দিন পর্যন্ত অপেক্ষা করবেন কেন? আমাদের উদ্দেশ্য ছিল এমন কিছু বিনোদনমূলক বিষয় তৈরি করা, যার মধ্যে শাওমির উৎসব কালীন ছাড়ের বার্তাটি ও সুন্দরভাবে তুলে ধরা যায় এবং যা দেখে মানুষ থমকে দাঁড়িয়ে বিষয়টির প্রতি আগ্রহী হয়ে ওঠেন।”

উৎসব কালীন প্রচারকে কেনাকাটার অভিজ্ঞতায় রূপান্তর

দীপাবলির সময় বিভিন্ন ব্র্যান্ড যখন ক্রেতাদের মনোযোগ আকর্ষণের প্রতিযোগিতায় নেমেছে, তখন এই প্রচারাভিযানের লক্ষ্য ছিল প্রচলিত উৎসব কালীন বিজ্ঞাপন ও প্রচার মূলক বার্তার গণ্ডি পেরিয়ে যাওয়া। শুধুমাত্র ছাড়ের কথা প্রচার না করে শাওমি অভিজ্ঞতাভিত্তিক একটি পন্থা গ্রহণ করে, যাতে সরাসরি কেনাকাটার স্থানে তাদের উৎসব কালীন বিশেষ অফারগুলি কে জীবন্ত করে তোলা যায়।

এই সৃজনশীল ভাবনার ভিত্তি ছিল উপহার বিতরণকারী চরিত্র হিসেবে সান্তার সুপরিচিত সাংস্কৃতিক পরিচিতি। এই উদ্যোগে কল্পনা করা হয়েছে, দীপাবলির ছাড় যখন এতটাই আকর্ষণীয়, তখন বিশ্বের সবচেয়ে পরিচিত উপহারদাতা ও বড়দিনের জন্য আগেভাগে কেনাকাটা করে রাখতে চাইবেন।

দুটি সম্পূর্ণ ভিন্ন উৎসবকে একসূত্রে গেঁথে এই উদ্যোগে তৈরি করা হয়েছে এক অভিনব সাংস্কৃতিক মেলবন্ধন। এর উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে আলোচনা ও আগ্রহ তৈরি করা, তাঁদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানো এবং ব্র্যান্ডের সঙ্গে একটি স্মরণীয় অভিজ্ঞতা গড়ে তোলা।

এই উদ্যোগ শাওমির এমন একটি কৌশলকে তুলে ধরে, যার মাধ্যমে সংস্থাটি পণ্যের দৃশ্যমান তার পাশাপাশি ক্রেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার উপযোগী অভিজ্ঞতা তৈরি করে তাদের প্রচারমূলক যোগাযোগকে আরও আকর্ষণীয় করে তুলতে চায়।

পাশাপাশি এই উদ্যোগে শাওমির বৈচিত্র্যময় পণ্যসম্ভার ও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। একটি বিনোদনমূলক কেনাকাটার অভিজ্ঞতার মাধ্যমে উৎসবের গুরুত্বপূর্ণ কেনাকাটার মরশুমে সংস্থাটি তাদের বিস্তৃত পণ্যসম্ভার ক্রেতাদের সামনে উপস্থাপন করেছে।

Care Health Insurance Issues Public Health Advisory as Air Quality Deteriorates Across India

Care Health Insurance Issues Public Health Advisory as Air Quality Deteriorates Across India

National, November 20, 2026: Care Health Insurance has issued a public health advisory urging citizens to take preventive measures against air pollution this winter. Kolkata recorded an AQI of 190 on November 18, indicating unhealthy air quality. Elevated PM2.5 levels are a concern, particularly for children, senior citizens and individuals with pre-existing respiratory or cardiovascular conditions, who should take additional precautions against prolonged exposure.

The insurer’s claims data shows that respiratory hospitalisation claims rose by 11% each in September and October 2025, the steepest monthly increases of the year, and that children and senior citizens together made up 58% of respiratory claims in FY 25-26. Respiratory illnesses made up approximately 8.2% of all hospitalisation claims in FY 25-26, with the highest share in October 2025.

The health risks are particularly concerning for vulnerable populations, and the Ministry’s advisory calls for special attention to children, pregnant women, senior citizens, people with pre-existing medical conditions and outdoor workers. Children aged 0–12 made up 40% of respiratory hospitalisation claims in FY 25-26, rising to nearly half in September and October 2025 (48% for each of these months). Senior citizens aged 60 and above made up 17%. Together, the two groups accounted for 63% of respiratory claims in October 2025.

Commenting on the findings, Manish Dodeja, Executive Director and Chief Business Officer, Care Health Insurance, said, “Air pollution is a recurring public health concern in India, affecting not only respiratory and cardiovascular health but also increasing healthcare costs. For families, a serious illness can mean high treatment expenses, time away from work and added financial strain. While improving air quality requires sustained action, individuals can reduce their exposure and seek medical attention when needed. It is also important to recognise the financial impact that an unexpected illness can have on a household. Greater awareness of these risks can help families make informed decisions about their health and prepare for unplanned medical expenses.”

Care Health Insurance recommends individuals take the following preventive measures:

  1. Check the AQI of your area daily and limit outdoor exercise once it crosses 200, especially in the early morning and late evening
  2. Wear a well-fitting N95 mask outdoors on high-AQI days, keep doors and windows closed during peak pollution hours, and consider using a HEPA-filter air purifier at home
  3. Take extra care of children, senior citizens, pregnant women and individuals with asthma, COPD, heart disease or diabetes. Keep inhalers and prescribed medicines handy and continue routine medication as advised by your doctor
  4. Seek medical attention if you experience breathlessness, persistent cough, wheezing, chest pain, palpitations or dizziness. Avoid self-medication
  5. Avoid burning garbage, leaves or crop residue, and limit indoor smoke from incense and mosquito coils
  6. Review your health insurance coverage regularly to ensure your sum insured keeps pace with rising treatment costs. Check whether your policy includes virtual consultation services, which may help you seek initial medical guidance.

Care Health Insurance urges families to take preventive measures and protect vulnerable members as air quality deteriorates. Reviewing health cover can also help families prepare for unexpected medical expenses.

‘কভি খুশি কভি গম’ এর ২৫ বর্ষপূর্তি উপলক্ষে আইকনিক রায়চাঁদ ম্যানশন দেখার সুযোগ দিচ্ছে এয়ারবিএনবি কর্তৃপক্ষ

‘কভি খুশি কভি গম’ এর ২৫ বর্ষপূর্তি উপলক্ষে আইকনিক রায়চাঁদ ম্যানশন দেখার সুযোগ দিচ্ছে এয়ারবিএনবি কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি,

হিন্দি ছায়াছবি জগতে কালজয়ী সিনেমা ‘কভি খুশি কভি গম’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে এসেছে এয়ারবিএনবি কর্তৃপক্ষ । এই ছবির সেই আইকনিক রায়চাঁদ ম্যানশনটি নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, যেখানে আগামী ১ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সাধারণ দর্শক ও ভক্তরা প্রবেশের সুযোগ পাবেন। জানা গেছে মুম্বইয়ের এই রাজকীয় প্রাসাদে দুই ঘণ্টার বিশেষ সফরে দর্শকরা ছবির অন্দরমহলের চেনা দৃশ্যগুলো সরাসরি দেখার সুযোগ পাবেন।এই সফরের অন্যতম আকর্ষণ হলো প্রাসাদের বিশাল সিঁড়ি, পরিবারের স্টাডি রুম এবং করিনা কাপুরের অভিনীত চরিত্র ‘পু’-এর ওয়ার্ডরোব। এছাড়া দর্শকদের জন্য থাকছে বিশেষ অডিয়ো ট্যুর, যা তাদের ছবির স্মরণীয় মুহূর্তগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে। সফর শেষে প্রত্যেক অতিথিকে একটি বিশেষ স্মারক উপহার দেওয়া হবে। যদিও এই আয়োজনে করণ জোহর, হৃতিক রোশন বা করিনা কাপুর সশরীরে উপস্থিত থাকবেন না, তবে ভার্চুয়াল হোস্ট হিসেবে তাঁরা ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন। জানা গেছে এই সফরটি সম্পূর্ণ বিনামূল্যে হলেও আসন সংখ্যা অত্যন্ত সীমিত। মোট ছয় দিনে মাত্র ১৮০ জন অতিথি এই সুযোগ পাবেন। আগামী ২৩ নভেম্বর দুপুর ১২টা থেকে এয়ারবিএনবি-র ওয়েবসাইটে বুকিং শুরু হবে। একটি বুকিংয়ের মাধ্যমে একজন অতিথি তাঁর সঙ্গে আরও একজনকে নিয়ে যেতে পারবেন। তবে মুম্বইয়ে যাতায়াতের খরচ অতিথিদের নিজেদেরই বহন করতে হবে। রুপোলি পর্দার সেই জাঁকজমকপূর্ণ অভিজ্ঞতা নিতে আগ্রহী দর্শকদের দ্রুত বুকিং করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Gautam Hari Singhania Honoured with the ‘Excellence in Industrial Leadership Award’ at the 10th IACC Business Leadership Awards

Gautam Hari Singhania Honoured with the ‘Excellence in Industrial Leadership Award’ at the 10th IACC Business Leadership Awards

19th November 2026: Gautam Hari Singhania, Chairman and Managing Director, Raymond Group, was honoured with the prestigious ‘Excellence in Industrial Leadership Award’ at the 10th IACC Business Leadership Awards, instituted by the Indo-American Chamber of Commerce (IACC). The award was presented during the inaugural session of the 23rd Indo-US Economic Summit on Thursday, 19th November 2026, at Hotel The Leela Palace, Chanakyapuri, New Delhi. The summit, IACC’s flagship annual event, was themed “Two Democracies – One Shared Future: Celebrating America 250 & Advancing Viksit Bharat through the India–US Strategic Economic Partnership.”

The 23rd Indo-US Economic Summit was inaugurated by Shri Om Birla, Hon’ble Speaker of the Lok Sabha. Mr. Jason Meeks Deputy Chief of Mission US Embassy attended as a Guest of Honour during the Valedictory Session. The ‘Excellence in Industrial Leadership Award’ recognised Mr. Singhania’s outstanding contribution to industrial development, business leadership, manufacturing excellence and strengthening India’s position in the global business landscape.

Gautam Hari Singhania, Chairman and Managing Director, Raymond Group, said, “I am deeply honoured to receive the ‘Excellence in Industrial Leadership Award’ at the 10th IACC Business Leadership Awards. This recognition is a testament to the collective efforts and dedication of every member of the Raymond family, whose unwavering commitment to quality, craftsmanship and innovation has shaped our journey. As India and the United States continue to strengthen their economic partnership, I remain confident that Indian industry will play a defining role in advancing our shared vision of a Viksit Bharat.”

The recognition comes as Raymond Group continues its commitment to nation-building beyond business, including its stated ambition to positively impact the lives of 1,00,000 children through its education trust entities and skilling institutes, in line with the nation’s goal of becoming a Viksit Bharat by 2047. Established in 1968, the Indo-American Chamber of Commerce is the apex bilateral chamber synergising India-US economic engagement, and its Business Leadership Awards are its flagship initiative recognising outstanding contributions to business and industry.