হেমন্তু মুখোপাধ্যায়ের জন্ম দিনকে অভিনবভাবে স্মরণ।
হেমন্তু মুখোপাধ্যায়ের জন্ম দিনকে অভিনবভাবে স্মরণ।
দীপঙ্কর চক্রবর্ত্তী–
বোহার
প্রখ্যাত গায়ক,সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনটি অভিনব ভাবে পালন করল তার গাওয়া ও সুর করা একগুচ্ছ গান গেয়ে সাতগাছিয়ার বোহার সুরলহরী মিউজিক কলেজ কত্তৃপক্ষ।তিন দশকেরও বেশি সময়ে প্রয়াত সুশান্ত কুমার দে এই এলাকার ছেলেমেয়েদের সংগীত শিক্ষা ও লেখাপড়ার সাথে সাথে তাদের সাংস্কৃতিক মন গড়তে,এলাকার উন্নতিতে এই সংগীত শিক্ষার পীঠস্হান প্রতিষ্ঠা করেন।তাঁরই যোগ্য উত্তরসুরি স্ত্রী রমা পাল দে,পুত্র অভিষেক দে এবং স্বনামধন্য গায়িকা কন্যা উষসী দে সেনগুপ্ত দের হাত ধরে এই প্রতিষ্ঠানটি সুন্দর ভাবে এগিয়ে চলেছে।সারা বছরে বিভিন্ন উৎসব,অনুষ্ঠান ও প্রতিযোগীতার সাথে সম্প্রতি এই সংস্হা আয়োজন করল হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া ও সুর করা বিখ্যাত বেশ কিছু গান পরিবেশন করে তাঁকে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে।”আমার গানের স্বরলিপি লেখা রবে” শীর্ষক এই অনুষ্ঠানটি যদিও ফেসবুক লাইভ হয়েছে কিন্তু বেশ কয়েক হাজার মানুষ এই গানগুলোর পরিবেশনা শুনে ভালো মতামত জানিয়েছেন তৃপ্তি পেয়েছে,আনন্দলাভ করেছে।গানগুলো পরিবেশন করেছেন এলাকার এই সময়ের সুদক্ষ গায়ক দীনবন্ধু বৈদ্য,তন্ময় মিত্র ও মৌলি চক্রবর্ত্তী।কোনটি একক আবার দ্বৈত ভাবে গানগুলোর পরিবেশনা মানুষদের হৃদয় জয় করে নিতে পেরেছ বলে অনেক শ্রোতা জানালেন। যে বিখ্যাত সংগীতগুলো এই অনুষ্ঠানে পরিবেশিত হল সেগুলো হল যখন ডাকলো বাঁশি/ জীবন পুরের পথিক রে ভাই/বসে আছি পথ চেয়ে/কতদিন পরে এলে/আমায় প্রশ্ন করে/শোন বন্ধু শোন/ ওগো কাজল নয়না হরিণী/যাবার বেলায়/পৃথিবীর গান/অলির কথা শুনে/যেওনা দাঁড়াও বন্ধু/না তুম হামে/চন্চল মন/নীর ছোট এবং আয় খুকু।গানগুলোতে সহযোগীতা করেছেন অভিষেক দে,ত্রিদিব মিত্র,দেবান্জন ঘোষ।সমগ্র অনুষ্ঠানটি হেমন্ত মুখোপাধ্যায়ের চলচিত্রে গানগুলো গাওয়ার ইতিহাস,বিভিন্ন স্বর্ণযুগের মানুষের স্মৃতিকথা,সুরকরার অজানা গল্প কাহিনী সুন্দর ভাবে তুলে ধরে সন্চালনা করেন জানকীনাথ মুখোপাধ্যায়।
