বিবাহ অনুষ্ঠান থেকে বর হঠাৎ রাস্তায় এসে হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের হেলমেট বিতরণ।
বিবাহ অনুষ্ঠান থেকে বর হঠাৎ রাস্তায় এসে হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের হেলমেট বিতরণ।
অভিনব উদ্যোগে খুশি ভাতার ও মঙ্গলকোট এলাকার মানুষজন।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের এরুয়ার গ্রামের বাসিন্দা তানবীর আনসারী তিনি বিবাহ করছেন মঙ্গলকোটের পালিশগ্রামের প্রিয়া চৌধুরীকে।
আজ তার শুভ বিবাহ।
বিবাহ অনুষ্ঠান হয় মঙ্গলকোটের নতুনহাট সাথী অনুষ্ঠান ভবনে।
সেই বিবাহ অনুষ্ঠানে বেশ কিছু অভিনব কর্মসূচি করল তানভীর।
অরণ্য সপ্তাহ উপলক্ষে প্রায় ১০০ টি চারা গাছ রোপন করলেন তিনি।
দুস্ত কিছু গরিব ছাত্র-ছাত্রীদের বই খাতা পেন বিতরণ করেন।
এছাড়াও সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে পথ চলতি বেশ কিছু মানুষকে নতুন হেলমেট তুলে দেন।
নতুন বরকে এই কর্মসূচিতে দেখে খুশি এলাকার মানুষ।
এক কোনে পক্ষ জানায় এরকম বিবাহ অনুষ্ঠানে প্রথম এলাম।
তানবির বলেন,
আমি ছোটবেলা থেকে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করতে ভালোবাসি।
আজ আমার জীবনের এক নতুন অধ্যায় এরকম কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমাকে খুব ভালো লাগছে।।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট
