তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস মন্ত্রীর
তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস মন্ত্রীর
মুকুটমণিপুর: আদিবাসীদের উন্নয়নে সমস্ত রকম সহযোগিতা করবে রাজ্যের নতুন সরকার। রবিবার মুকুট মণিপুরের কংসাবতী ভবনে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সঙ্গে এক বৈঠকে মিলিত হন তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের সম্পাদক সৌমেন কোলে। বৈঠকে সংস্থার আগামী দিনের কার্যপ্রণালী নিয়ে আলোচনা হয়।
কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের কাজ তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের মাধ্যমে করানোর নির্দেশ দেয়। গত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সেই নির্দেশ উপেক্ষা করে। সংস্থার সঙ্গে কোনরকম সহযোগিতা করেনি। ফলে সংস্থার কর্মীরা কর্মহীন হয়ে পড়ে। বর্তমানে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কেন্দ্র সরকারের নানা রকম কাজের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন আদিবাসী উন্নয়নমন্ত্রী ক্ষুদিরাম টুডু মহাশয়।সেই ব্যাপারে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু।
রবিবারের এই বৈঠকের ফলে সংস্থার সঙ্গে যুক্ত কর্মীদের দীর্ঘ লড়াই আশার আলো দেখতে পাবেন বলে জানালেন সংস্থা সম্পাদক সৌমেন কোলে। তিনি বলেন, ‘এবার কর্মীরা দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করবেন। গত ১৫ বছর নবান্নের বিভিন্ন দপ্তরে দিল্লি থেকে চিঠি এলেও তৃণমূল সরকার কোনো গুরুত্ব দেয়নি। যেহেতু অনেক পুরানো কাজের নির্দেশ রয়েছে তাই সংস্থার তরফে বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে কোন বাধা রইল না।’
