লিগ্যাল এইড সার্ভিসেস ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারের নারী দিবস উপলক্ষে সেমিনার
লিগ্যাল এইড সার্ভিসেস ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারের নারী দিবস উপলক্ষে সেমিনার
পারিজাত মোল্লা,
রবিবার পশ্চিমবঙ্গ লিগ্যাল এইড সার্ভিসেস ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে’র পরিচালনায় দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ্ কালচারের প্রেমানন্দ সভাঘরে অনুষ্ঠিত হল বিশ্ব নারী সপ্তাহ উপলক্ষে “নারীর অধিকার ও মর্যাদা” শিরোনামে এক সেমিনার। উপস্থিত ছিলেন এই সংস্থার কোর্স ডাইরেক্টর ড: সত্যজিৎ দাশগুপ্ত, সেক্রেটারি বিপ্লব সরকার, ফ্যামিলি কাউন্সেলর মনীষা মজুমদার সহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার বহু ছাত্রছাত্রী। শ্রীমতী মজুমদার মহাশয়া বক্তব্য রাখতে গিয়ে প্রাচীন ভারতের মহীয়সী নারী গার্গী, মৈত্রেয়ী, অপালা থেকে শুরু করে ঝাঁসির রাণী লক্ষ্মীবাই, ভারতের বর্তমান রাষ্ট্রপতি মহামান্যা দ্রৌপদী মুর্মূ ও বর্তমান সমাজের বিভিন্ন স্তরের প্রখ্যাত নারী ব্যক্তিত্বের আদর্শ অনুসরণ করার কথা বলেন। নারীর সমানাধিকার রক্ষায় নারীর পাশে পুরুষের বন্ধুত্বপূর্ণ উপস্থিতির কথাও বলেন! কোর্স ডাইরেক্টর ড: সত্যজিৎ দাশগুপ্ত মহাশয় আজকের সমাজ জীবনে নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা বজায় রাখার কথা বলেন। তিনি আরও বলেন যে নারীপুরুষ কে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো সমস্যার মোকাবিলা করে সমাজজীবন কে সুস্থ ও সুন্দর করে গড়ে তুলতে হবে -! সকল কে ধন্যবাদ জানিয়ে সংস্থার সম্পাদক বিপ্লব সরকার বলেন এদিনকার সেমিনারের এই বার্তাই সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ুক’


Post Comment