সাম্প্রতিক
বর্ধমানে আইনজীবীদের পুর্নমিলন উৎসবে হাজির রাজ্যের দুই মন্ত্রী

বর্ধমানে আইনজীবীদের পুর্নমিলন উৎসবে হাজির রাজ্যের দুই মন্ত্রী

 আমিনুর রহমান

শনিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে মনোরম পরিবেশে হয়ে গেল আইনজীবীদের পুর্নমিলন উৎসব। সারা জেলার বিভিন্ন অঞ্চল থেকে আইনজীবীরা এই পুর্নমিলন উৎসবে যোগ দেন। দুদিনের এই পুর্নমিলন উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও মৌমিতা বিশ্বাস মিশ্র। ছিলেন অনান্য অতিথিরা। দুদিনের এই উৎসবে নানা বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসব চলবে রবিবার পর্যন্ত।
বর্ধমান বিশ্ববিদ্যালয় অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের উদ্যোগে এদিন পুর্নমিলন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শংকর কুমার নাথ। তার আগে প্রদীপ প্রজ্বলন করে উৎসবের সূচনা করা হয়। সভায় স্বাগত ভাষন দেন অ্যালুমুনি অ্যাসোসিয়েশনের আশিষ ব্যানার্জী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ছিলেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরূপ দাস। বর্ধমান জেলা আদালতের পাবলিক প্রসিকিউটার সদন তা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডিন অফ আর্টস পার্থ প্রতিম দাস সহ অনান্যরা। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, নারীদের নিরাপত্তা নিয়ে আইনের সহায়তা দিতে আইনজীবীদের সাহায্য দরকার। এই কাজে তিনি আইনজীবীদের ঐক্যবদ্ধ সহায়তা চেয়েছেন। অন্যদিকে মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, পরিবর্তনের পর মানুষ আইনের শাসন দেখছে। দেশ ও সমাজের জন্য তিনি আইনি সচেতন হতে পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *