লালবাজারে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
লালবাজারে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
মোল্লা জসিমউদ্দিন,
শনিবার কলকাতা পুলিশের একাধিক পদে ৩০৯ জনকে নিয়োগ করলো রাজ্য সরকার।এদিন দুপুর ১২টা থেকে লালবাজারে আয়োজিত অনুষ্ঠানে সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, ডিজিপি – কলকাতা পুলিশ কমিশনার সহ প্রমুখ। জানা গিয়েছে, সাব-ইনস্পেক্টর, ট্রাফিক সার্জেন্ট এবং সশস্ত্র পুলিশের সাব-ইনস্পেক্টর পদে সফল প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়। অর্থাৎ, একই সঙ্গে সাধারণ পুলিশি কাজ এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব সামলানোর জন্যও নতুন কর্মী পেল কলকাতা পুলিশ।নতুন নিয়োগে একদিকে যেমন পুলিশ প্রশাসনের কর্মীসংকট মোকাবিলায় সহায়তা মিলবে, অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার পর চাকরি পেলেন ৩০৯ জন প্রার্থী।
