হাইজিন নন-ওভেন শিল্পে ভারতের সক্ষমতা বৃদ্ধিতে বেনেকোরের উদ্যোগ, ভোপালে অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রের উদ্বোধন
হাইজিন নন-ওভেন শিল্পে ভারতের সক্ষমতা বৃদ্ধিতে বেনেকোরের উদ্যোগ, ভোপালে অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রের উদ্বোধন
মধ্যপ্রদেশ, নভেম্বর ২০২৬ – জার্মানি ও ভারতের যৌথ উদ্যোগে গঠিত সংস্থা বেনেকোর প্রাইভেট লিমিটেড ভোপালে তাদের নতুন উৎপাদন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করল। এই উদ্বোধন ভারতের টেকনিক্যাল নন-ওভেন এবং স্বাস্থ্যবিধি-সংশ্লিষ্ট শিল্পের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
পূর্বে টিডব্লিউই ওবিটি প্রাইভেট লিমিটেড নামে পরিচিত ‘বেনেকোর’, আচারপুরা শিল্পাঞ্চলে ৩৯,০০০ বর্গমিটার আয়তনের একটি স্থানকে প্রিমিয়াম হাইজিন নন-ওভেন পণ্য তৈরির একটি অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করেছে।
সর্বাধুনিক উৎপাদন প্রযুক্তিতে সজ্জিত এবং সর্বোচ্চ স্বাস্থ্যবিধি ও গুণমান মানদণ্ড পূরণের লক্ষ্যে পরিকল্পিত এই স্থাপনাটিতে দেশি ও আন্তর্জাতিক গ্রাহকদের জন্য প্রিমিয়াম নন-ওভেন সামগ্রী তৈরি করা হবে।
বেনেকোর প্রাইভেট লিমিটেডের সিইও মিঃ ইঙ্গো সোয়েলার এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন এবং নতুন কারখানায় আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু হওয়ায় তার গর্ব ও সন্তুষ্টি প্রকাশ করে বলেন:
“আজ বেনেকোরের যাত্রায় এক নতুন ও সম্ভাবনাময় অধ্যায়ের সূচনা হল। ভারতে উন্নত এবিটি প্রযুক্তি নিয়ে আসতে পেরে এবং হাইজিন নন-ওভেন শিল্পে কোমলতা, গুণমান ও পণ্যের সুরক্ষার ক্ষেত্রে এক নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করতে পেরে আমরা গর্বিত।
আমাদের লক্ষ্য হল ভারত ও আন্তর্জাতিক বাজারের গ্রাহকদের কাছে একটি বিশ্বস্ত অংশীদার হয়ে ওঠা। উন্নতমানের হাইজিন পণ্য তৈরি এবং বিশ্ববাজারে সফলভাবে প্রতিযোগিতা করার ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করতে চাই।
এই বিনিয়োগ ভারতের প্রতি আমাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকার, দেশের উৎপাদন শিল্পের সম্ভাবনার প্রতি আমাদের আস্থা এবং শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে সৃষ্ট সুযোগের প্রতি আমাদের বিশ্বাসের প্রতিফলন।”
ভোপালে নতুন কারখানার উদ্বোধন এবং দুটি এবিটি উৎপাদন লাইনে উৎপাদন শুরু করার মধ্য দিয়ে বেনেকোর ভারতে ও আন্তর্জাতিক বাজারে উন্নতমানের হাইজিন নন-ওভেন সামগ্রীর অন্যতম প্রধান উৎপাদক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল।
এই উদ্বোধনী অনুষ্ঠানে মধ্যপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এবং ভার্চুয়াল মাধ্যমে স্মারক ফলকের উন্মোচন করেন। উল্লেখ্য, ২০২৪ সালে এই প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে ও তিনি উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা এই বিনিয়োগের আঞ্চলিক গুরুত্ব এবং রাজ্যের শিল্পোন্নয়নে এর অবদানের বিষয়টি কে বিশেষভাবে তুলে ধরে।
ভোপালের বেরাসিয়া কেন্দ্রের বিধায়ক মিঃ বিষ্ণু খত্রী ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন এবং কারখানা ঘুরে দেখেন।
ভারতের হাইজিন শিল্পে কোমলতা, গুণমান ও পণ্যের সুরক্ষার এক নতুন মানদণ্ড
উন্নত প্রযুক্তির দুটি এয়ার থ্রু বন্ড (এটিবি) উৎপাদন লাইনে সফলভাবে উৎপাদন শুরু করার মাধ্যমে বেনেকোর ভারতীয় হাইজিন শিল্পে নতুন প্রযুক্তিগত সক্ষমতার সূচনা করেছে।
বেনেকোর প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মিঃ রুদ্র চ্যাটার্জি এবং টিডব্লিউই গ্রুপ জিএমবিএইচ-এর সিইও মিঃ ইয়র্গ ওর্টমায়ার বেনেকোরের শেয়ারহোল্ডারদের প্রতিনিধিত্ব করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই যৌথ উদ্যোগে দুটি প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠীর পারস্পরিক পরিপূরক শক্তি একত্রিত হয়েছে। একদিকে রয়েছে ভারতের ওবিটী গ্রুপের দীর্ঘদিনের ঐতিহ্য ও শক্তিশালী বাজার উপস্থিতি, অন্যদিকে রয়েছে জার্মানির টিডব্লিউই গ্রুপের বিস্তৃত আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং টেকনিক্যাল নন-ওভেন ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতা।
ভারতের প্রবৃদ্ধির সম্ভাবনার প্রতি উভয় প্রতিষ্ঠানের সম্মিলিত আস্থা এবং তাদের পারস্পরিক পরিপূরক অভিজ্ঞতা ও সক্ষমতা বেনেকোরের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।
নয়াদিল্লিতে অবস্থিত জার্মান দূতাবাসের অর্থনৈতিক উপদেষ্টা মিসেস জুলিয়া শেলহাসও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার উপস্থিতি জার্মানি ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি কে বিশেষভাবে তুলে ধরে।
জার্মানি ও ভারতের যৌথ উদ্যোগ হিসেবে বেনেকোর আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সৃষ্ট সম্ভাবনার এক উজ্জ্বল উদাহরণ। জার্মানির প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে ভারতের শিল্প ক্ষেত্রের সক্ষমতা ও বাজার সম্পর্কে গভীর জ্ঞানকে একত্রিত করে এই অংশীদারিত্বের লক্ষ্য হল ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের জন্য দীর্ঘস্থায়ী ও টেকসই মূল্য সৃষ্টি করা।
