প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রতিবেশী দেশ নেপালের পাশে দাঁড়ালো ‘রবীন্দ্রভারতী সোসাইটি’

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রতিবেশী দেশ নেপালের পাশে দাঁড়ালো ‘রবীন্দ্রভারতী সোসাইটি’

মোল্লা জসিমউদ্দিন,

ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত প্রতিবেশী দেশ নেপালের পাশে দাঁড়ালো জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী সোসাইটি।এই সংগঠন বাড়িয়ে দিল সাহায্যের হাত। সেই দেশের পীড়িত অসহায় মানুষজনের পুনর্বাসন ও কল্যাণে সোসাইটি তার সদস্যদের কাছ থেকে সংগ্রহ করা মোট ৯০০০১/- টাকার একটি চেক গত বৃহস্পতিবার বিকালে কলকাতার নেপাল দূতাবাসের কনসাল শ্রী টিকারাম উপাধ্যায়ের হাতে তুলে দেয়। চেকটি তুলে দেন সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সাথে ছিলেন সদস্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এবং সোসাইটির সহ-সম্পাদক রঞ্জিত কুমার নায়ক। দূতাবাসের কনসাল সহ সকল কর্মচারী সোসাইটির এই মহানুভবতায় অভিভূত হন এবং দূতাবাসের পক্ষ থেকে সোসাইটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রাপ্তিস্বীকার স্বরূপ একটি শংসাপত্র প্রদান করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় চালিত রবীন্দ্রভারতী সোসাইটি তাদের এই মহান কাজের মধ্য দিয়ে কবিগুরুর বিশ্বজনীনতার ভাবটিকে বাস্তবায়িত করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *