সাম্প্রতিক
পড়াশোনার গণ্ডি পেরিয়ে সৃজনশীলতার উদযাপন, NSHM দুর্গাপুরে অনুষ্ঠিত ‘CREATIVA 2026’

পড়াশোনার গণ্ডি পেরিয়ে সৃজনশীলতার উদযাপন, NSHM দুর্গাপুরে অনুষ্ঠিত ‘CREATIVA 2026’

দুর্গাপুর, ২৬ নভেম্বর: শিক্ষার পাশাপাশি শিল্প-সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে বিশেষ উদ্যোগ নিল দুর্গাপুরের NSHM Knowledge Campus। AANGAN – NSHM Centre of Creative & Performing Arts-এর উদ্যোগে ২৫ ও ২৬ নভেম্বর, দু’দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘CREATIVA 2026 – A Creative Fair’। ক্যাম্পাসের অ্যাম্ফিথিয়েটার চত্বরে আয়োজিত এই মেলাকে ঘিরে পড়ুয়াদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

NSHM-এর চেয়ারম্যান মিস্টার ফ্রান্সিস অ্যান্টনির পরিকল্পনা ও নেতৃত্বে এবং ক্যাম্পাসের ফার্স্ট লেডি মিসেস ঋতু ফ্রান্সিসের অনুপ্রেরণায় এই সৃজনশীল মেলার আয়োজন করা হয়।

মেলার অন্যতম আকর্ষণ ছিল পড়ুয়াদের নিজেদের হাতে তৈরি নানা ধরনের হস্তশিল্প, শিল্পকর্ম ও নান্দনিক সামগ্রীর প্রদর্শনী এবং বিক্রির ব্যবস্থা। বিভিন্ন স্টলের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের শিল্পীসত্তা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও সৃজনশীল প্রতিভাকে তুলে ধরার সুযোগ পায়। একইসঙ্গে এই উদ্যোগ পড়ুয়াদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে।

এছাড়াও দু’দিনের এই অনুষ্ঠানে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির। যা মেলার আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে। পাশাপাশি ‘Best Creative Stall Competition’-এর মাধ্যমে নিজেদের স্টল সাজানো, নতুন ভাবনা এবং উপস্থাপনার দক্ষতা তুলে ধরার সুযোগ পায় অংশগ্রহণকারী পড়ুয়ারা।

শুধু একটি প্রদর্শনী বা বিক্রির মেলা হিসেবেই নয়, বরং শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বাইরের প্রতিভা, সাংস্কৃতিক চর্চা এবং বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখার সুযোগ করে দেওয়াই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

সব মিলিয়ে শিল্প, সংস্কৃতি, উদ্ভাবনী ভাবনা এবং উদ্যোক্তা-চেতনার এক সুন্দর মেলবন্ধনে NSHM Knowledge Campus-এ সফলভাবে সম্পন্ন হলো দু’দিনের ‘CREATIVA 2026’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *