×

সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী কর্মী সভা।

সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী কর্মী সভা।


সাধন মন্ডল বাঁকুড়া:-সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হলো আসন্ন বিধানসভা নির্বাচন কে কেন্দ্র করে নির্বাচনী কর্মীসভা। সভায় উপস্থিত ছিলেন বিধানসভার দায়িত্বপ্রাপ্ত কনভেনর জেলা পরিষদের সদস্য যুবনেতা রাজকুমার সিংহ। এছাড়া উপস্থিত ছিলেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সারেঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র। রাইপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অভিজিৎ বিশ্বাস। আইএনটিইউসির সভাপতি ( সারেঙ্গা ব্লক) শেখর রাউত। কর্মাধ্যক্ষ দিব্যেন্দু সন্নিগ্রহী তপশিলি জাতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আকাশ দুলে তপশিলি উপজাতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু মুর্মু এর সঠিক গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যবৃন্দ সমস্ত বুথ সভাপতিগণ ও দলীয় কর্মীবৃন্দ। উপস্থিত সকলের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেন বিধানসভার কনভেনর রাজকুমার সিংহ তিনি হলেন মানুষের কাছে আমাদের যেতে হবে সাধারণ মানুষের কথা শুনতে হবে। নেতা হতে গেলে মানুষের সাথে ও পাশে সময় ও অসময়ে থাকতে হবে। তাহলেই নেতা হওয়া সম্ভব এর জন্য কোন টাকা লাগে না মানুষের সাথে ভালো ব্যবহারেই তাকে নেতা তৈরি করে। তাই মানুষের কাছে যান তাদের সমস্যা জানুন এবং সমাধানের চেষ্টা করুন।

Previous post

এ বছর কলকাতা বইমেলায় প্রকাশিত হলো সঙ্গীতশিল্পী ও গীতিকার ইমন মুখার্জীর প্রথম বই “গানের আড়ালে”।

Next post

স্থানীয় মেলায় পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ বড়রা হরিজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের

Post Comment

You May Have Missed