সাম্প্রতিক
ইউনানি মেডিসিন নিয়ে জাতীয় সম্মেলন

সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন-এর রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন, কলকাতা তথা ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয় ও যাদবপুর ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের বায়ো-ইক্যাভালেন্স স্টাডি সেন্টারের সহযোগিতায় এই সেমিনার হয় শুক্রবার। “ইনোভেশনস ইন ইউনানি মেডিসিন ফর ইন্টিগ্রেটিভ ড্রাগ ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ কেয়ার” বিষয়ক জাতীয় সম্মেলনে বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুরের উপাচার্য প্রফেসর চিরঞ্জিব ভট্টাচার্য, কলকাতা ইউনানি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার প্রফেসর ডা. মুহাম্মদ আইয়ব, রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন, কলকাতার ডা. মুহাম্মদ নওয়াব, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সম্ময় কর্মকার, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন-এর ডা. এন জাহির আহমেদ,ইউনানি গবেষক ডা. মুহাম্মদ মসিহুজ্জামান আনসারি। সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক প্রফেসর সেলিম বক্স মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *