কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য সচেতনতার বার্তা
কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য সচেতনতার বার্তা
মৃত্যুঞ্জয় রায়,
বঙ্গবাসী ইভিনিং কলেজের এনএসএস (NSS) ইউনিট এবং ড. সমিত রায় ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির, যা কলেজের ৭ দিনের বার্ষিক বিশেষ ক্যাম্পের উদ্বোধনী কর্মসূচি হিসেবে আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি উত্তর কলকাতার সভাপতি তমোঘ্ন ঘোষ, জয় নারায়ণ সিং, বঙ্গবাসী ইভিনিং কলেজের প্রিন্সিপাল ডঃ সঞ্জীব চট্টোপাধ্যায় এবং বঙ্গবাসী ইভিনিং কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসার ডঃ সন্তু দুর্লভ*ভাইস প্রিন্সিপাল প্রসেনজিৎ মুখার্জি,প্রবন্ধ রায়,অভিজিৎ মুখার্জি।
সমাজকল্যাণ, জনস্বাস্থ্য এবং স্থানীয় মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়। এলাকার বহু মানুষ এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করে পরিষেবা গ্রহণ করেন।
