সাম্প্রতিক
কলকাতা প্রেস ক্লাবে অভিনবভাবে প্রকাশিত হলো ‘বৈদেহী’ নামক সনাতনী পুস্তক

কলকাতা প্রেস ক্লাবে অভিনবভাবে প্রকাশিত হলো ‘বৈদেহী’ নামক সনাতনী পুস্তক

সুবল সাহা (কলকাতা)

বৈদিক পত্রিকার উদ্যোগে ‘বৈদেহী’ নামের সনাতনী পুস্তক প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হল ২৪শে জুলাই। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত বৈকালিক অনুষ্ঠানে পুস্তক প্রকাশকে ঘিরে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ‘বৈদেহী’ নামক সনাতনী পুস্তকটির আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র ও বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার,স্বামী সদাত্মানন্দজী মহারাজ, স্বামী জ্যোতিময়ানন্দজী মহারাজ, কলকাতা প্রেস ক্লাবের সহ-সম্পাদক নিতাই মালাকার, ‘বৈদেহী’ পত্রিকার সম্পাদিকা অলিপা বসু, বিশিষ্ট চিত্র-সাংবাদিক সুবল সাহা ও অন্যান্য কবি সাহিত্যিক এবং গুণীজনেরা। অনুষ্ঠানের শুরুতে মা সরস্বতী এবং ভারত মাতা কে পুষ্পার্ঘ্য দিয়ে স্তোত্র পাঠ করেন নিবেদিতা সাহা এবং সমর্পিতা সাহা।গান কবিতা বন্দেমাতারাম সংগীত এবং জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
পুস্তক প্রকাশকে কেন্দ্র করে একটি মনোগ্রাহী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পত্রিকা সম্পাদিকা অলিপা বসু বলেন “ভারতীয় সংস্কৃতি ও সনাতনী ভাবধারায় আধারিত বিভিন্ন লেখা পুস্তকটিকে সমৃদ্ধ করেছে।” সময়ের পরিপ্রেক্ষিতে ‘বৈদিক’ পত্রিকার গ্রহণযোগ্যতা ও পুস্তকের বলিষ্ঠ লেখনী পাঠকদের মধ্যে যথেষ্ট আলোড়ন ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *