সাম্প্রতিক
কালী পূজা উপলক্ষে “পাঁচমুড়া এ ওয়ান ক্লাব”এর উদ্যোগে সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠানে উপচে পড়া ভিড়।

কালী পূজা উপলক্ষে “পাঁচমুড়া এ ওয়ান ক্লাব”এর উদ্যোগে সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠানে উপচে পড়া ভিড়।

শুভদীপ মন্ডল বাঁকুড়া::–কালীপূজা উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রা অনুষ্ঠানের আয়োজন করেছে পাঁচমুড়া এ ওয়ান ক্লাব তারই অঙ্গ হিসেবে আজ অনুষ্ঠিত হলো বিশেষ সংগীতানুষ্ঠান। শুক্রবার চেতনা যাত্রা সমাজের শিল্পীদের নিয়ে বিখ্যাত সামাজিক যাত্রাপালা “পদধ্বনি”এই মঞ্চে পরিবেশিত হবে। অন্ধকার সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠানে এলাকার বহু নামিদামি গুণী শিল্পী অংশগ্রহণ করেছিলেন। এবং তাদের নাচ গান আবৃত্তি পরিবেশিত হয়। এই মঞ্চে পাঁচমুড়া অঞ্চলের পার্শ্ববর্তী পাথরী গ্রামের একদা উচ্চ মাধ্যমিক এ অষ্টম স্থানাধিকারী শিল্পী মৈত্রী দে -কে। এই মৈত্রী দে -র দাদু ত্রিভঙ্গ মুরারি দে দক্ষিণ বাঁকুড়ার একজন নামকরা যাত্রা শিল্পী। মৈত্রী দে বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের খেয়ালের সংগীত এর উপর এম এ দ্বিতীয় বর্ষে পাঠরত। কলকাতার বিভিন্ন জায়গাতে উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করে থাকেন। এমনকি আকাশবাণীতে ও গান গেয়েছন। আজ এ ওয়ানের অনুষ্ঠানে দর্শকের সামনে দুটি শ্যামাসঙ্গীত এবং একটি নজরুল শ্যামাসঙ্গীত গাইলেন। প্রশংসাও কুড়ালেন। মৈত্রীদে র অংশগ্রহণ এ ওয়ানের সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠানকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। পাঁচমুড়ার বিশিষ্ট মৃৎশিল্পী শিক্ষক বিশ্বনাথ কুম্ভকার বলেন পাঁচমুড়া ছাড়া বিশ্বের কাছে একটি উল্লেখযোগ্য নাম এখানে যেমন শিল্প রয়েছে তেমনি সংস্কৃতিও রয়েছে। এ ওয়ান ক্লাবেট সপ্তাহবৃষ্টি সংস্কৃতি অনুষ্ঠানে গতকাল বিশেষ সংগীত পরিবেশন করেন মৈত্রী দে। তার গান আগামী কয়েকদিন এলাকার মানুষের মুখে মুখে ঘুরবে। মঞ্চে অনুষ্ঠানে আসা উপস্থিত দর্শকদের মন জয় করে নেন মৈত্রী দেবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *