বর্ধমান সিটি এসোসিয়েশনের বস্ত্র বিতরণ
বর্ধমান সিটি এসোসিয়েশন পক্ষ থেকে বর্ধমান রেল স্টেশন চত্বরে ১০/১১/২০২৬ তারিখে বৈকাল ৩ ঘটিকায় প্রায় ৩০০ জন মহিলাকে ছট পূজো উপলক্ষে শাড়ি বিতরণ করা এটা জানালেন বর্ধমান সিটি এসোসিয়েশনের সভাপতি পবন চৌধুরী, বর্ধমান সিটি এসোসিয়েশনের কোষাধ্যক্ষ বিদ্যুৎ পাল, সাধারণ সম্পাদক অমিত সাউ, সোমনাথ ভট্টাচাৰ্য, বিনোদ সাউ এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আরএসএস এর বর্ধমান জেলার দায়িত্ব প্রাপ্ত চন্দন সাহা, বিশ্ব হিন্দু পরিষদের বর্ধমান জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী ,বিশ্ব হিন্দু পরিষদের নগরের দায়িত্ব প্রাপ্ত দিগ্ববিজয় বিশ্বাস ,বর্ধমান জেলার গীতা প্রচারক বিপ্লব দাস , দূর্গা বাহিনী নগরের দায়িত্ব প্রাপ্ত অঞ্জনা হালদার ,বিজেপি প্রাক্তন জেলা সভাপতি অর্ধেন্দু বিশ্বাস , বিশিষ্ট আইনজীবী দ্বীপায়ন দাস, বর্ধমান জেলা প্রেস ক্লাবের সভাপতি পার্থ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বেশ্বর চৌধুরী এবং অন্যান্য গন্যমান্য এবং বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিগণ। এই সংঘটন বিগত দিনে শ্রাবন মাস উপলক্ষে ৪ টি সোমবার এবং বর্ধমানেশ্বর শিবজির জন্মদিন উপলক্ষে হাজার হাজার ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেছে। সংঘটনের সভাপতি পবন চৌধুরী আরও বলেন আগামী দিনে ছট পূজোর দিন সদর ঘাটে ক্যাম্প ও পরে ব্লাড ডোনেশন ক্যাম্প করার পরিকল্পনা আছে।
