সাম্প্রতিক
ক্ষেত বাঁচাতে কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী

ক্ষেত বাঁচাতে কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী


নিজস্ব প্রতিবেদন, কলকাতা: কৃষি জমির উর্বরা শক্তি বাড়াতে কলকাতায় চারদিনের সফরে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী মাননীয় রামনাথ ঠাকুর। মন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন নানা সংগঠনের প্রতিনিধিরা। মন্ত্রীকে স্বাগত জানান তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পের সম্পাদক সৌমেন কোলে। আগামী চারদিন কৃষি বিষয়ে কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী।
জমির উর্বরা শক্তি বাড়াতে ব্যবহার হচ্ছে রাসায়নিক সার। ফলে মানুষের শরীরে নানা রোগ সৃষ্টি হচ্ছে। রাসায়নিক সারের ব্যবহার দ্রুত কমিয়ে আনতে কেন্দ্রীয় সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক চাষ বা ন্যাচারাল ফার্মিংয়ে জোর দিচ্ছে কেন্দ্রীয় কৃষি দপ্তর। প্রাকৃতিক চাষ দেশের পরম্পরা এক পদ্ধতি। যেখানে গোরুর মল ও নানা প্রাকৃতিক জিনিস জমিয়ে চাষের কাজে ব্যবহার করা হত। উৎপাদিত শস্য ও ফসলের স্বাদ ছিল অন্যরকম। বর্তমানে ফসলের উৎপাদন বাড়াতে ব্যাপক পরিমাণে রাসায়নিক সারের ব্যবহার শুরু হয়। রাসায়নিক সারে উৎপাদিত পণ্যের স্বাদ ও পুষ্টিগুণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এর ফলে মানুষের শরীরে নানা রোগ বাসা বাধছে।
এরপরই কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে নানা উদ্যোগ নেওয়া হয়। যার মধ্যে অন্যতম মাটির উর্বরা শক্তি বাড়ানো। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ বাংলায় কতটা রূপায়িত হয়েছে। তা খতিয়ে দেখতে চারদিনের কলকাতা সফরে এলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী মাননীয় রামনাথ ঠাকুর। চারদিনের এই সফরে ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে নানা আলোচনা ও অনুষ্ঠানে হাজির থাকবেন। সোমবার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দের মন্ত্রীকে স্বাগত জানান তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পের সম্পাদক সৌমেন কোলে। সংস্থার তরফে ১৬টি জেলার পদাধিকারী ও সদস্যরা মন্ত্রীকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *