সাম্প্রতিক
জেকে ডেইরি কলকাতায় নিয়ে এল “টপ” পনিরের নতুন পরিসর, প্রতি প্যাকে ৫৬ গ্রাম প্রোটিনের সঙ্গে ফুল মালাই স্বাদের সমন্বয়

জেকে ডেইরি কলকাতায় নিয়ে এল “টপ” পনিরের নতুন পরিসর, প্রতি প্যাকে ৫৬ গ্রাম প্রোটিনের সঙ্গে ফুল মালাই স্বাদের সমন্বয়

কলকাতা, ১৬ সেপ্টেম্বর ২০২৬: জেকে অর্গানাইজেশন -এর অংশ জেকে ডেইরি (JK Dairy) কলকাতার প্রধান হাইপারমার্কেটে টপ মালাই পানির এবং টপ হাই প্রোটিন পানির নিয়ে এসেছে। এই নতুন পরিসরে ভোক্তাদের দুটি স্বতন্ত্র পছন্দকে একত্র করা হয়েছে—ঐতিহ্যবাহী ফুল মালাই পনিরের স্বাদ এবং প্রতিদিনের খাবারে আরও বেশি প্রোটিন যোগ করতে আগ্রহী মানুষের জন্য উচ্চ-প্রোটিনের একটি বিকল্প।

এই নতুন পণ্যগুলির মাধ্যমে জেকে ডেইরি পনির বেছে নেওয়ার ক্ষেত্রে ভোক্তাদের আরও সচেতন সিদ্ধান্ত নিতে উৎসাহিত করতে চায়। একইসঙ্গে ডেয়ারি পনির এবং অ্যানালগ বিকল্পের মধ্যে পার্থক্য সম্পর্কেও সচেতনতা বাড়ানোই ব্র্যান্ডের লক্ষ্য। পণ্যটি আসলে কী, তার উপাদান এবং পুষ্টিগুণের তথ্য খতিয়ে দেখে কেনাকাটা করার বিষয়ে ক্রেতাদের উৎসাহিত করাই ব্র্যান্ডের মূল বার্তা।

দুটি পণ্য, প্রতিদিনের দুটি চাহিদা:

টপ মালাই পানির তাঁদের জন্য, যাঁরা ঐতিহ্যবাহী মালাই পনিরের সমৃদ্ধ ও ক্রিমি স্বাদ উপভোগ করেন। পরিবারে প্রতিদিনের খাবার এবং পরিচিত পছন্দের পদ তৈরির কথা মাথায় রেখে তৈরি এই পনির দিয়ে পনির বাটার মাসালা, পালং পনির এবং পনির ভুর্জির মতো বিভিন্ন পদ সহজেই তৈরি করা যায়।

টপ হাই প্রোটিন পানির -এ ২০০ গ্রামের একটি প্যাকে ৫৬ গ্রাম প্রোটিন রয়েছে। সংস্থার দেওয়া পণ্যের তথ্য অনুযায়ী, প্রতি ১০০ গ্রামে প্রোটিনের পরিমাণ ২৮ গ্রাম। প্রোটিন সচেতন ক্রেতাদের কথা মাথায় রেখে তৈরি এই পনির একটি পরিচিত নিরামিষ উপাদান, যা কারি, স্যালাড, রযা্ প এবং গ্রিল করা বিভিন্ন পদে ব্যবহার করা যায়।

লঞ্চ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জেকে ফুডস লিমিটেড -এর ডিরেক্টর শ্রী পার্থ বিশ্বাস বলেন: “কলকাতা আমাদের যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার মাধ্যমে আমরা টপ পনিরকে আরও বেশি ভারতীয় পরিবারের কাছে পৌঁছে দিতে চাই। ফুল মালাই এবং হাই প্রোটিন —এই দুই ভ্যারিয়েন্টের মাধ্যমে আমরা একদিকে ঐতিহ্যবাহী খাবারের স্বাদ উপভোগের চাহিদা, অন্যদিকে প্রতিদিনের পুষ্টি নিয়ে বাড়তে থাকা আগ্রহ—দুই দিককেই গুরুত্ব দিচ্ছি। একইসঙ্গে, ভোক্তারা তাঁদের পরিবারের জন্য যে পনির কিনছেন, সে সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিন—আমরা সেটিও উৎসাহিত করতে চাই।”

উমাং ডেইরি লিমিটেড -এর বিজনেস হেড শ্রী সত্যেন্দ্র শর্মা বলেন: “আমাদের লক্ষ্য হল পণ্যের সুবিধাগুলিকে সহজ ও প্রাসঙ্গিকভাবে ভোক্তাদের সামনে তুলে ধরা। টপ ফুল মালাই পানির সমৃদ্ধ ও পরিচিত স্বাদের খাবারের প্রতি মানুষের পছন্দকে গুরুত্ব দেয়, অন্যদিকে টপ হাই প্রোটিন পানির ২০০ গ্রামের একটি প্যাকে ৫৬ গ্রাম প্রোটিন সরবরাহ করে। দুটি পণ্য একসঙ্গে ভোক্তাদের তাঁদের খাবারের পছন্দ এবং পুষ্টিগত অগ্রাধিকারের ভিত্তিতে বেছে নেওয়ার সুযোগ দেয়।”

মডার্ন ট্রেড ও ই-কমার্স -এর হেড শ্রী অভিজিৎ সুভাষ দে যোগ করেন: “এই প্রধান হাইপারমার্কেটে লঞ্চ করার ফলে কলকাতার ক্রেতাদের সঙ্গে তাঁদের প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য কেনার পরিচিত জায়গাতেই যোগাযোগ করার সুযোগ তৈরি হয়েছে। কলকাতার প্রধান হাইপারমার্কেটগুলিতে এখন দুই ভ্যারিয়েন্টই পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী পর্যায়ে কুইক কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছনো এবং উত্তর ও দক্ষিণ কলকাতায় খুচরো বাজারে উপস্থিতি আরও বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হবে।”

কলকাতায় টপ-এর এই সম্প্রসারণ শহরে ব্র্যান্ডটির আরও বিস্তৃত উপস্থিতির ভিত্তি তৈরি করেছে। আধুনিক খুচরো বিপণনের পাশাপাশি আগামী দিনে পাড়ার দোকান এবং ডিজিটাল শপিং প্ল্যাটফর্মেও এর উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

মার্কেটিং & কমিউনিকেশনস -এর হেড শ্রী দেবাশিস গাঙ্গুলি বলেন: “ভোক্তারা চান তাঁদের প্রতিদিনের খাবারের সঙ্গে পুষ্টি স্বাভাবিকভাবেই মিশে যাক। টপ হাই প্রোটিন পানির -এর মাধ্যমে আমরা ২০০ গ্রামের একটি পরিচিত প্যাকে ৫৬ গ্রাম প্রোটিন নিয়ে এসেছি, যা প্রতিদিনের রান্নার অংশ হয়ে উঠতে পারে। টপ ফুল মালাই পানির -এর পাশাপাশি এই পরিসর আমাদের একদিকে ঐতিহ্যবাহী খাবারের পছন্দ, অন্যদিকে প্রোটিনসমৃদ্ধ খাবারের প্রতি বাড়তে থাকা আগ্রহ দুই ধরনের চাহিদার সঙ্গেই যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *