সাম্প্রতিক
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলকোটের পালিশগ্রামে প্রতিবাদ মিছিল ও পথসভা জাতীয় কংগ্রেসের।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলকোটের পালিশগ্রামে প্রতিবাদ মিছিল ও পথসভা জাতীয় কংগ্রেসের।


শতাধিক সক্রিয় কর্মী অংশগ্রহণ করলেন মিছিল ও পথসভায়।

২০০৮ সালে মঙ্গলকোটের পালিশগ্রামে কংগ্রেস তাদের রাজনৈতিক কর্মসূচি শুরু করেছিল।
২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে তারা শিমুলিয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূলের সঙ্গে জোট করে।

এরপর কংগ্রেসের যারা কর্মী ছিলেন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ২০১১ সালে।

তখন থেকে দীর্ঘ ১৮ বছর পালিশগ্রামে কোন কংগ্রেসের কর্মসূচি হয়নি।
তবে ১৮ বছর পর আজ পালিশগ্রামে কংগ্রেস কর্মসূচি করতেই শতাধিক পুরাতন কর্মী এই প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন।

মূলত গ্যাসের দ্রব্যমূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দ্রব্য মূল্য বৃদ্ধি, এবং পেট্রোলের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয় এই পথসভায়।

পথ চলতি মানুষের ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি করেন মঙ্গলকোট ব্লক কংগ্রেসের সভাপতি গুরু সদয় চৌধুরী।

এছাড়াও এই সবাই উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি উদয় চাঁদ গুহ। মঙ্গলকোট ব্লকের সাধারণ সম্পাদক শেখ শফিকুল আলম,
মঙ্গলকোট ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নাজমুল শেখ সহ অঞ্চ ব্লকের অন্যান্য নেতৃত্ব।

মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *