সাম্প্রতিক
বঙ্গীয় সাহা সমিতির (শুঁড়ি সমাজ) বার্ষিক অধিবেশন।

বঙ্গীয় সাহা সমিতির (শুঁড়ি সমাজ) বার্ষিক অধিবেশন।


সাধন মন্ডল বাঁকুড়া:-বঙ্গীয় সহ সমিতির কলকাতায় কেন্দ্রীয় কার্যালয়ে আজ বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হলো। রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন। সমিতির পতাকা উত্তোলন ও সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর এবং শুঁড়ি সমাজের বীর বিপ্লবী অগ্নি বীর স্বাধীনতা আন্দোলনে ইংরেজ সাহেবকে হত্যা করার অপরাধে কলকাতার আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি হওয়া শহীদ গোপীনাথ সাহার আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সভাকক্ষে বিগত অধিবেশনের বিষয়গুলি নিয়ে আলোচনা হয় এবং আগামী দিনে সমাজের কিভাবে উন্নয়ন ঘটানো যায় সে বিষয়ে দীর্ঘ আলোচনা হয় বর্তমান সম্পাদক সুবীর সাহা তার মূল্যবান বক্তব্য রাখেন এবং এই সমাজের উন্নয়নে বিশেষ করে এই কেন্দ্রীয় কার্যালয় সংরক্ষণ করার ক্ষেত্রে বর্তমান কমিটির ভূমিকার কথা তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন আমাদের শুঁড়ি জাতির বীর বিপ্লবী শহীদ গোপীনাথ সাহার কথা। দীর্ঘ আলাপ আলোচনার পর সমাজের কাজে বিশেষ কৃতিত্বের জন্য বেশ কিছু মানুষকে স্মারক ও মেডেল দিয়ে সম্মানিত করা হয়। এখানে উল্লেখ্য আজ থেকে প্রায় ৯০ বছর আগে সমাজের বেশ কিছু বিশিষ্ট মানুষজনদের উদ্যোগে কলকাতার তালতলা এলাকায় ইন্ডিয়ান মিরর স্ট্রীটে এই শুঁড়ি সমাজ তৈরি হয়েছিল ১৯৩৬ -৩৭ সালে। তারপর থেকেই এখানে সমাজের বহু ছাত্র-ছাত্রী থেকে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছেন আজও সেই ধারা অব্যাহত রয়েছে। বর্তমানে ৫০ থেকে ৬০ জন ছেলেমেয়ে এখানে থেকেই পড়াশোনা করে। সমিতির সভাপতি সুবীর সাহা বলেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের সমাজের লোকজন রয়েছেন এবং প্রায় প্রতিটি জেলাতেই একটি করে শাখা কার্যালয় ছিল বর্তমানে বাঁকুড়া ও বীরভূম ছাড়া অন্য জেলাগুলি সেভাবে আমাদের শাখা কার্যালয় গুলি কাজকর্ম চালিয়ে যেতে পারেননি। আগামী দিনে সারা রাজ্যজুড়ে আমাদের সমাজকে আবার নতুন করে জাগিয়ে তোলার দিন এসেছে। আজকের বার্ষিক সাধারণ সভায় থেকে সর্বসম্মতিক্রমে আগামী বছরের কমিটি হিসেবে বিকাশ বিশ্বাসকে সভাপতি সুবীর সাহাকে সম্পাদক ও আশীষ সাহাকে কোষাধ্যক্ষ করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজকের এই বার্ষিক অধিবেশনে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক নমিতা সাহা সহ সমিতির বয়:জ্যৈষ্ঠ ব্যক্তিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *