বাংলার খেলার জগৎ দ্রুত গতিতে এগিয়ে যাবে :পৌলোমী ঘটক
বাংলার খেলার জগৎ দ্রুত গতিতে এগিয়ে যাবে :পৌলোমী ঘটক
:গোপাল চক্রবর্তী :বাংলার ক্রিকেট, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন ও নানান ধরণের খেলার পরিকাঠামো নেই, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তবুও আশাবাদী জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট খেলোয়াড় পৌলোমী ঘটক। তিনি বলেন আগামী দিনে বাংলার মহিলাদের খেলার জগৎ দ্রুত উন্নতি হবে। আজ কলকাতা প্রেস ক্লাবে বি বি সি নিউস বাংলা আয়োজিত “ওয়াল অফ ফেম “অনুষ্ঠানে একথা বলেন পৌলোমী। এদিন খেলার বিভিন্ন পরিকাঠামো নিয়ে বিস্তারিত বলেন প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী, সমালোচক দেবারতি মুখোপাধ্যায়।
