বিবিডি বাগ থেকে বিগ বিলিয়ন ডেজ, কলকাতার আইকনিক বাস পরিবহণ সংস্কৃতিকে ফ্লিপকার্ট পরিণত করছে উৎসবের অঙ্গ হিসাবে । এটা করা হচ্ছে শহর জুড়ে এই মজার প্রচারকে পূর্ণমাত্রায় সক্রিয় করে তুলে
বিবিডি বাগ থেকে বিগ বিলিয়ন ডেজ, কলকাতার আইকনিক বাস পরিবহণ সংস্কৃতিকে ফ্লিপকার্ট পরিণত করছে উৎসবের অঙ্গ হিসাবে । এটা করা হচ্ছে শহর জুড়ে এই মজার প্রচারকে পূর্ণমাত্রায় সক্রিয় করে তুলে
.
কলকাতা, ২২শে সেপ্টেম্বর, ২০২৬: সারা ভারত যখন ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজের জন্য প্রস্তুত হচ্ছে, তখন এই ব্র্যান্ড সেই উত্তেজনাকে কলকাতার রাস্তায় পৌঁছে দিচ্ছে ‘কোথায় যাবে দাদা?’ নামক প্রচারের মাধ্যমে। ‘বিবিডি’ হল এই শহরের সবচেয়ে পরিচিতি জায়গা যার সঙ্গে শহরের লোকেদের দৈনন্দিন সংযোগ তৈরি হয়। ফ্লিপকার্ট সেই ‘বিবিডি’কেই বিগ বিলিয়ন ডেজ এর উদ্যাপনস্থল করে তুলবে। কলকাতার অন্যতম ব্যস্ত কেন্দ্র হল বিবিডি বাগ (যা আগে ডালহৌসি স্কোয়ার নামে পরিচিত ছিল)। এই এলাকাটি শহরের অসংখ্য বাসের গন্তব্যস্থল। সেই এলাকার সাংস্কৃতিক পরিচয়কে কাজে লাগাচ্ছে এই প্রচার। বিবিডি বাগগামী বাসগুলিতে এবং সেগুলির টিকিটে ফ্লিপকার্টের বিবিডি বার্তা জুড়ে দেওয়া হবে। এবং তার মাধ্যমে প্রচারাভিযানটি কলকাতার দৈনন্দিন যাতায়াতের একটি পরিচিত এলাকাকে দেশের বৃহত্তম শপিং ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত করবে।
বিবিডি বাগগামী বা বিবিডি বাগের মধ্যে দিয়ে চলাচলকারী কলকাতার নির্বাচিত কিছু বাসে এই সংযোগকে জীবন্ত করে তুলবে এই প্রচার। এই প্রচারে ‘বিগ বিলিয়ন ডে’-র বার্তা এমন একটি আবহে স্থাপন করা হবে, যেখানে এই নামের আদ্যক্ষরগুলোর ইতিমধ্যেই একটি সম্পূর্ণ ভিন্ন এবং নিবিড়ভাবে স্থানীয় তাৎপর্য রয়েছে। বাসের টিকিটগুলো হয়ে উঠবে অপ্রত্যাশিত আবিষ্কারের মুহূর্ত, যেখানে থাকবে ‘বিগ বিলিয়ন ডেজ’-এর অফার এবং কিউআর কোড, যা স্ক্যান করে যাত্রীরা জানতে পারবেন কী ধরনের জিনিস বিক্রি করা হচ্ছে। কলকাতার দৈনন্দিন যাতায়াতের একটি পরিচিত অংশে উৎসবের আমেজ এনে দেবে ফ্লিপকার্ট এবং শহরের বিখ্যাত রাস্তাগুলিতে পৌঁছে দেবে তাদের সেই বিখ্যাত স্লোগান, ‘লাক বদল সকতা হ্যায়, ইহাঁ কুছ ভি হো সকতা হ্যায়’।
এই ভাবনার সঙ্গে যোগ রয়েছে একটি প্রচারমূলক সিনেমার। সেই ছবির থিম হল, কলকাতার একজন বাস কন্ডাক্টরের সঙ্গে বিবিডি বাগ রুটের দীর্ঘদিনের সম্পর্ক। ছবিটা শুরু হচ্ছে বাসে সেই কন্ডাক্টরের প্রথম দিন থেকে। তার পর দেখানো হয়েছে কীভাবে বছরের পর বছর ধরে তিনি কলকাতার বিভিন্ন রাস্তায় “বিবিডি! বিবিডি!” বলে যাত্রীদের ডেকে নিচ্ছেন। ছবিতে রয়েছে হাস্যরসাত্মক সব মুহূর্ত যার মাধ্যমে তুলে ধরা হয়েছে কীভাবে এই শব্দগুলি তাঁর দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ হয়ে উঠেছে। যখন ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ আসে, তখন সেই একই আওয়াজকে কৌশলে নতুনভাবে উপস্থাপনা করা হয়; তখন বোঝানো হয় বিবিডি স্রেফ একটি গন্তব্য মাত্র নয়, বরং উৎসবের আকর্ষণীয় অফারের একটি সংকেত। অফার-ভিত্তিক বাসের টিকিট, যাত্রীদের সাথে কথোপকথন এবং বাসরুটের কায়দায় ঘোষণার মাধ্যমে চলচ্চিত্রটি কলকাতার দৈনন্দিন সংস্কৃতির সাথে মিশে থাকা একটি পরিচিত যাতায়াতের পথকে এক মজাদার বিগ বিলিয়ন ডেজের অভিজ্ঞতায় রূপান্তরিত করে।
এই ছবির আইডিয়াটি সৃষ্টি করেছেন প্রতিভাবান প্রোডাকশন হাউজ — Calm Kaam
Link to the film: https://youtu.be/z38JOStTgII?si=XkqQtyQqYEbUEw8G
About Flipkart
The Flipkart Group is one of India’s leading digital commerce entities and includes group companies Flipkart, Myntra, Flipkart Wholesale, Cleartrip, and super.money. Established in 2007, Flipkart has enabled millions of sellers, merchants, and small businesses to participate in India’s digital commerce revolution. With a registered user base of more than 500 million, Flipkart’s marketplace offers over 150 million products across 80+ categories. Today, there are over 1.4 million sellers on the platform, including Shopsy sellers. With a focus on empowering and delighting every Indian by delivering value through technology and innovation, Flipkart has created thousands of jobs in the ecosystem while empowering generations of entrepreneurs and MSMEs. Flipkart has pioneered services such as Cash on Delivery, No Cost EMI, Easy Returns, and UPI. These customer-centric innovations focus on enhancing digital payment offerings for all customers while making online shopping more accessible and affordable for millions of Indians.
For more information, please write to media@flipkart.com
