সাম্প্রতিক
ভারতীয় জনতা পার্টির রাইপুর ১ মন্ডল এর বিজয় মিছিল।

ভারতীয় জনতা পার্টির রাইপুর ১ মন্ডল এর বিজয় মিছিল।


সাধন মন্ডল বাঁকুড়া:–২০২৬-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ব্যাপক সাফল্য এসেছে এই সাফল্যে পিছিয়ে নেই জঙ্গল মহলও। জঙ্গলমহলের রাইপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ক্ষেত্রমোহন হাঁসদা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করেন। ভোটের ফলাফল ঘোষণার দিন থেকেই জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সেই উৎসাহ উদ্দীপনাকে সামনে রেখে আজ শুক্রবার রাইপুর এক নম্বর মন্ডলের উদ্যোগে বাঁধগোড়া বুথে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। বিজয় মিছিলে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ।সেখানে পুরুষদের সাথে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বিজয় মিছিলটি রাইপুর বাজার পরিক্রমা করে রাইপুর থানাগোড়া বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। পুরো মিছিলের রাস্তায় সকল মানুষের জন্য মিষ্টি মুখের ব্যবস্থা ছিল। বিজয় মিছিলটি শান্তিপূর্ণভাবে পরিচালনা করেছেন মন্ডল সভাপতি সুভাষ ডাঙ্গর ,সৌভিক মল্লিক, মানস সর্দার সহ দলীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *