সাম্প্রতিক
ভারতে উপস্থিতি বাড়াল মন্ট্রা ইলেকট্রিক; কলকাতায় e-SCV ডিলারশিপের উদ্বোধন হল

ভারতে উপস্থিতি বাড়াল মন্ট্রা ইলেকট্রিক; কলকাতায় e-SCV ডিলারশিপের উদ্বোধন হল

মোল্লা জসিমউদ্দিন ,

ভারতের ফুল-স্পেকট্রাম বৈদ্যুতিক বাণিজ্যিক ব্র্যান্ড মন্ট্রা ইলেকট্রিক হাওড়া, কলকাতায় নিজের প্রথম অত্যাধুনিক বৈদ্যুতিক ছোট বাণিজ্যিক যান (e-SCV) ডিলারশিপ উদ্বোধন করে পশ্চিমবঙ্গে তার প্রবেশ বিধিসম্মতভাবে চিহ্নিত করল। নেক্সট ড্রাইভ মোবিলিটি-র সঙ্গে জোট বেঁধে এই লঞ্চ ইভেন্ট, বিধি মেনে এই অঞ্চলের দ্রুত বদলাতে থাকা লাস্ট-মাইল ডেলিভারি বাস্তুতন্ত্রে মন্ট্রা ইলেকট্রিকের EVIATORe-SCV নিয়ে এল। এই ঘটনা ঘটল এমন এক সময়ে, যখন এই ব্র্যান্ডের জাতীয় উপস্থিতি দ্রুত বাড়ছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই শিল্পক্ষেত্রের প্রধান অংশীদার, আঞ্চলিক পার্টনার এবং বহর পরিচালকরা। তাঁরা পরিবেশবান্ধব ও দক্ষ যানবাহনের ভবিষ্যতের অভিজ্ঞতা অর্জন করতে আগ্রহী। এই কেন্দ্রের যৌথভাবে উদ্বোধন করেন সাজু নায়ার, সিইও, e-SCV, মন্ট্রা ইলেকট্রিক; সৌরভ খেতান, ডিলার প্রিন্সিপাল, নেক্সট ড্রাইভ মোবিলিটি; দেবাংশ আগরওয়াল ও সুদর্শন শারদা। এই নতুন কেন্দ্র এখন সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে। ওয়ান-স্টপ বিপণন, পরিষেবা এবং যন্ত্রাংশের হাব হিসাবে ডিজাইন করা হয়েছে স্থানীয় লজিস্টিক্স অপারেশনসের ভেহিকল আপটাইম যতদূর সম্ভব বেশি করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *