মঙ্গলকোটের বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে হানা স্থানীয় পুলিশ – প্রশাসনের ,
মঙ্গলকোটের বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে হানা স্থানীয় পুলিশ – প্রশাসনের ,
মোল্লা জসিমউদ্দিন,
বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে জেলা খাদ্য দপ্তর, মঙ্গলকোট ব্লক প্রশাসন ও স্থানীয় পুলিশের উদ্যোগে মঙ্গলকোটের বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে চলে খাদ্যের গুনগত মান যাচাইয়ের অভিযান। মূলত যে জায়গায় রান্না হচ্ছে সেই জায়গাগুলিকে বেশি করে পরীক্ষা করা হয়। মিষ্টির দোকানে চালানো হয় অভিযান। “যদি কোন দোকানের অস্বাস্থ্যকর পরিবেশ থাকে তাহলে সেই দোকানের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে” বলে জানান মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ।
