শ্রমিক জাগরণ সভায় অত্যাচার আর সহ্য নয়
শ্রমিক জাগরণ সভায় অত্যাচার আর সহ্য নয়
:গোপাল চক্রবর্তী :ভারতীয় মজদুর সঙ্ঘ এর উদ্যোগে ১৯জুন সল্টলেকের এস ডি এফ মোড়ে অনুষ্ঠিত হোলো এক ঐতিহাসিক “শ্রমিক জাগরণ সভা “। শোষণের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন হাজার হাজার শ্রমিক ভাই ও বোনেরা। এদিনের সভার মূল বার্তা ছিলো -“অত্যাচার আর সহ্য নয়, শ্রমিকের অধিকার দিতেই হবে।” এদিন ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা (টেলিকম ইউনিয়ন )বৈদ্য দে, সারা ভারত মহিলা প্রতিনিধি তাপসী সিকদার, বিধান নগর অঞ্চলের কর্মী স্বদেশ মজুমদার, বিশিষ্ট আইনজীবী গোরা সরকার, বলরাম নাইয়া, কিরণ হালদার, সভাপতি প্রশান্ত চক্রবর্তী, প্রতাপ গায়েন। সভায় বক্তারা কোম্পানির মালিকও সহ -মালিকদের করা হুশিয়ারী দিয়ে বলেন শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদিন শ্রমিক দের অভিযোগ জানানোর জন্য বিশেষ “অভিযোগ বাক্স “চালু করার ঘোষণা করা হয়। বিশিষ্ট অতিথিরা বলেন শ্রমিক শক্তিশালী হলে দেশের অর্থ নীতি শক্তি শালী হবে।
