২০২৬ আর্থিক বর্ষে BHIM পেমেন্টস অ্যাপে লেনদেনের পরিমাণ বাড়ল ৩০০%; সহজ ব্যবহার, সুরক্ষা এবং উদ্ভাবনের কারণে এই সাফল্য
২০২৬ আর্থিক বর্ষে BHIM পেমেন্টস অ্যাপে লেনদেনের পরিমাণ বাড়ল ৩০০%; সহজ ব্যবহার, সুরক্ষা এবং উদ্ভাবনের কারণে এই সাফল্য
পারিজাত মোল্লা,
NPCI BHIM সার্ভিসেস লিমিটেড (NBSL)-এর তৈরি করা BHIM পেমেন্টস অ্যাপের ২০২৬ আর্থিক বর্ষে জোরালো বৃদ্ধি হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২০২৫ আর্থিক বর্ষের তুলনায় ৩০১% বেড়ে গেছে। ২০২৬ আর্থিক বর্ষে অ্যাপে লেনদেনের পরিমাণ ২০২৫ সালের এপ্রিল মাসে ৫.৯৩ কোটি থেকে বেড়ে ২০২৬ সালের মার্চ মাসে ২১.৬ কোটিতে পৌঁছেছে। এই গতি নতুন আর্থিক বছরেও চালু আছে। লেনদেনের পরিমাণ ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত ২২.৪৯ কোটি আর লেনদেনের মূল্য ₹২৬,০৪০ কোটি টাকা।
পশ্চিমবঙ্গে BHIM-এর বৃদ্ধি একটা জাতীয় প্রবণতার প্রতিফলন, যাতে ডিজিটাল পেমেন্টের ক্রমশ বেশি বেশি করে রোজকার জীবনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। ২০২৬ আর্থিক বর্ষে এই রাজ্যে এই অ্যাপে লেনদেনের ৭১% ছিল P2M (পিয়ার-টু-মার্চেন্ট) পেমেন্ট, যা ইঙ্গিত করে যে রুটিন কেনাকাটা এবং বিল পেমেন্টে এই অ্যাপের ব্যবহার ক্রমশ বাড়ছে। মার্চেন্ট লেনদেনের ২২.৫% শতাংশ ছিল মুদির দোকানে কেনাকাটা, তারপরেই ১৮.৭% হল ফুড আউটলেট এবং রেস্তোরাঁ, কুইক কমার্স ৬.৪%, ই-কমার্স ৩.৯% আর গাড়ির তেল ভরার জায়গা ৩.৪%। এই অ্যাপে আরও দেখা গেছে যে উদ্ভাবনীমূলক পেমেন্টের ক্ষেত্রেও এই অ্যাপের ব্যবহার ক্রমশ বাড়ছে, যার মধ্যে আছে UPI-তে RuPay ক্রেডিট কার্ড। এটা ক্রেডিটসম্পন্ন পেমেন্টে এই অ্যাপ ব্যবহারে ক্রেতাদের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন।
ললিতা নটরাজ, এমডি অ্যান্ড সিইও, এনবিএসএল, বললেন “BHIM পেমেন্টস অ্যাপ হল ভারত জোড়া ইউজারদের এক সহজ, সুরক্ষিত এবং জনতার জন্যে তৈরি পেমেন্টস প্ল্যাটফর্মে বাড়তে থাকা বিশ্বাসের নিদর্শন। পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে এই অ্যাপ গ্রহণ বিভিন্ন প্রাত্যহিক ব্যবহারের চেহারা নিচ্ছে। সে মুদির দোকানই হোক বা বাইরে খাওয়া, যাতায়াতই হোক বা অনলাইন কেনাকাটা। এ থেকে স্পষ্ট হয় যে কীভাবে ডিজিটাল পেমেন্ট রোজকার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়াচ্ছে। UPI-তে RuPay ক্রেডিট কার্ডের মত উদ্ভাবনীমূলক পেমেন্ট অভিজ্ঞতাতেও BHIM অ্যাপের ক্রমবর্ধমান ব্যবহার দেখেও আমরা উৎসাহিত। আমরা এখনো ডিজিটাল পেমেন্টগুলোকে প্রত্যেক ভারতীয়ের জন্যে আরও বিশ্লেষণমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং প্রাসঙ্গিক করে তোলার উপর জোর দিয়ে যাচ্ছি।”
