সাম্প্রতিক
জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কৃষ্ণনগর সিটি জংশনে বিশেষ ইএমইউ ট্রেন চালাবে শিয়ালদহ ডিভিশন

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কৃষ্ণনগর সিটি জংশনে বিশেষ ইএমইউ ট্রেন চালাবে শিয়ালদহ ডিভিশন

কলকাতা, ১৩ নভেম্বর, ২০২৬:

             কৃষ্ণনগর সিটি জংশন এলাকায় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে যাত্রীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে এবং অতিরিক্ত ভিড় সামাল দিতে শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে রানাঘাট (RHA) ও কৃষ্ণনগর সিটি জংশন (KNJ)-এর মধ্যে এক জোড়া বিশেষ ইএমইউ ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে।

এই বিশেষ ইএমইউ ট্রেনগুলি ১৭/১৮ নভেম্বর এবং ১৮/১৯ নভেম্বর, ২০২৬-এর মধ্যবর্তী রাতে চলাচল করবে। এর ফলে উৎসবের সময় কৃষ্ণনগরে আগত পুণ্যার্থী ও অন্যান্য যাত্রীরা অতিরিক্ত ট্রেন পরিষেবার সুবিধা পাবেন।

বিশেষ ট্রেনগুলির বিস্তারিত সময়সূচি নিম্নরূপ:

ট্রেন নং 03173 (রানাঘাট – কৃষ্ণনগর সিটি জংশন ইএমইউ স্পেশাল)

  • রানাঘাট (RHA): ২৩:৪৫ ঘণ্টা
  • কালিনারায়ণপুর (KLNP): ২৩:৫১ ঘণ্টা
  • বীরনগর (BIJ): ২৩:৫৫ ঘণ্টা
  • তাহেরপুর (THP): ২৩:৫৩ ঘণ্টা
  • বাদকুল্লা (BDZ): ২৩:৫৮ ঘণ্টা
  • জলালখালি হল্ট (JKL): ০০:০৩ ঘণ্টা
  • কৃষ্ণনগর সিটি জংশন (KNJ): ০০:১৭ ঘণ্টা

ট্রেন নং 03174 (কৃষ্ণনগর সিটি জংশন – রানাঘাট ইএমইউ স্পেশাল)

  • কৃষ্ণনগর সিটি জংশন (KNJ): ০০:৩০ ঘণ্টা
  • জলালখালি হল্ট (JKL): ০০:৩৪ ঘণ্টা
  • বাদকুল্লা (BDZ): ০০:৩৯ ঘণ্টা
  • তাহেরপুর (THP): ০০:৪৪ ঘণ্টা
  • বীরনগর (BIJ): ০০:৪৭ ঘণ্টা
  • কালিনারায়ণপুর (KLNP): ০০:৫১ ঘণ্টা
  • রানাঘাট (RHA): ০১:০৫ ঘণ্টা

বিশেষ ইএমইউ ট্রেনগুলি যাত্রাপথের সমস্ত স্টেশনে থামবে, ফলে যাত্রীরা সহজেই ট্রেনে ওঠা ও নামার সুবিধা পাবেন।
উৎসবের মরশুমে যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যদায়ক ও সুবিধাজনক রেল পরিষেবা প্রদান করতে শিয়ালদহ ডিভিশন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *