রাইপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মন্ত্রী ক্ষুদিরাম টুডু।
রাইপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মন্ত্রী ক্ষুদিরাম টুডু।
সৌমী মন্ডল বাঁকুড়া:—রাইপুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির দ্বিতীয় বর্ষের পুজো উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের কেবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডু সাথে ছিলেন রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে। ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন দুর্গাপুজো কালীপুজোর পর মা জগদ্ধাত্রী পুজো এই পুজো দুর্গাপুজোর মতোই আমরা সকলেই মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আনন্দে মাতবেন সকলেই এই আশা রাখি। এই পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করল আমি উদ্যোক্তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা:সুরজিৎ সিং হাঁসদা, ডাক্তার শ্যামল কুমার দে ডাক্তার অজয় নাদ, বিশিষ্ট সমাজসেবী তারাপদ মহাপাত্র, বিশিষ্ট সমাজসেবী অবসরপ্রাপ্ত শিক্ষক গৌতম বিশ্বাস, ফটিক খাঁ,বিশিষ্ট শিক্ষক বিবেকানন্দ পাত্র, অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র মাহাতো, পুজো কমিটির সভাপতি সাধন কুমার মন্ডল, সম্পাদক অশোক কুমার দে, এছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তি সুভাষ ডাঙ্গর,পীযূষ মাহাতো দেবাশীষ মাহাতো সৌভিক মল্লিক,তাপস পাল , শিশির সনগিরি প্রমূখ। পুজো কমিটি র কোষাধ্যক্ষ অরিন্দম মহাপাত্র ও পূর্ণেন্দু মহাপাত্র রা বলেন গত বছর আমাদের কয়েকজনের উদ্যোগে পুজো শুরু করেছিলাম এলাকার সকল মানুষের সহযোগিতায় দ্বিতীয় বর্ষের পুজো উদ্বোধন হলো আগামী বিজয়া দশমী পর্যন্ত চলবে পুজো ।এ ছাড়া
সকলের আনন্দ পাওয়ার মতো আনন্দ মেলা। কমিটির সম্পাদক অশোক কুমার দে বলেন আমাদের সীমিত ক্ষমতার মধ্যে এলাকাবাসীর সহযোগিতায় জগদ্ধাত্রী পুজো শুরু করেছি, রাইপুরের পশ্চিম প্রান্তে এই একটাই বড় উৎসব। সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই রাইপুর সবুজ সংঘ কর্তৃপক্ষকে। পূজো উপলক্ষে থাকছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য শিবির যার নেতৃত্ব দেবেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুপ মন্ডল ও ডাক্তার শুভাশিস লায়েক।
