সাম্প্রতিক
বারুইপুরে শিশু দিবস পালন

শিশু দিবস উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অধীনস্থ বারুইপুর চক্রের অন্তর্গত মল্লিকপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে পরিদর্শন করলেন জেলার বিদ্যালয় সহ পরিদর্শক মাননীয় সমীর মজুমদার মহাশয়। তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষসহ অন্যান্য অংশগুলিও ঘুরে দেখেন। বিদ্যালয়ের শিশু দিবসের অনুষ্ঠানে তিনি ছাত্র ছাত্রীদের সামনে অভিভাবসম স্নেহশীল বক্তব্য তুলে ধরেন। অভিভাবকদের সাথেও তিনি কথা বলেন। আগামীদিনে বিদ্যালয়ের আরও উন্নতির লক্ষ্যে তিনি শিক্ষক শিক্ষিকাদের সাথেও আলাপ আলোচনা করেন। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়গুলিতে এধরনের পরিদর্শন অত্যন্ত কাম্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *