সতীমার সমাধি মন্দির দর্শন
শনিবার অধুনা কল্যাণী ঘোষপাড়ার সার্ধ্ব দ্বিশতাধিক প্রাচীণ ঐতিহ্যমন্ডিত সতীমাধামে কলকাতার বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় স্ত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সিদ্ধপীঠ ডালিমতলা সাথে সতীমার সমাধি মন্দির দর্শন ও পুজার্চনা করেন। সতীমার অধস্তন সপ্তম পুরুষ রানা পাল উপস্থিত ছিলেন।
