সাম্প্রতিক
বাংলার পবিত্র ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য উদযাপনে আদিত্য বিড়লা জুয়েলারি ব্র্যান্ড ‘ইন্দ্রিয়া’ উন্মোচন করল ‘সোনাময়ী’ ব্রাইডাল কালেকশন

বাংলার পবিত্র ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য উদযাপনে আদিত্য বিড়লা জুয়েলারি ব্র্যান্ড ‘ইন্দ্রিয়া’ উন্মোচন করল ‘সোনাময়ী’ ব্রাইডাল কালেকশন

কলকাতা, ২৫শে নভেম্বর, ২০২৬: আদিত্য বিড়লা জুয়েলারির ‘ইন্দ্রিয়া’ তাদের লেটেস্ট ব্রাইডাল কালেকশন সোনাময়ী’ উন্মোচনের মাধ্যমে প্রত্যেক নারীকে তার স্বপ্নের বধূ-সাজে সজ্জিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। বাংলার পবিত্র ঐতিহ্য ও সাংস্কৃতিক সমৃদ্ধিতে প্রোথিত এই কালেকশনটি গঙ্গার পবিত্র জলধারা থেকে শুরু করে সুন্দরবনের জীবন্ত ভূদৃশ্য পর্যন্ত এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য থেকে অনুপ্রেরণা গ্রহণ করেছে। প্রকৃতি, ভক্তি এবং বিবাহ যেখানে গভীরভাবে জড়িত, সেই ঐতিহ্যকে উদযাপন করে ‘সোনাময়ী’ ২২ ক্যারেট সোনার সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে এক পবিত্র মিলনের শুভ সূচনাকে প্রানবন্ত করে তুলেছে। প্রতিটি গয়না বাংলার চিরস্থায়ী ঐতিহ্যের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে, যেখানে ঐতিহ্য এবং ভালোবাসা সোনার গয়নার মধ্যে প্রকাশ পেয়েছে, যাতে কনের প্রতিটি সাজেই মিশে থাকে বাংলার চিরন্তন ঐতিহ্যের ছোঁয়া।

এই কালেকশনটি দুটি অনবদ্য ও স্বতন্ত্র সৃষ্টির মাধ্যমে লঞ্চ হয়েছে, যার প্রতিটিই বাংলার স্বতন্ত্র শৈল্পিক ভাষা এবং এর বিবাহ ঐতিহ্যের প্রতীকী তাৎপর্য দ্বারা অনুপ্রাণিত। সূক্ষ্ম নকশা এবং সুচিন্তিত কারুকার্যের মাধ্যমে শোনাময়ী একটি বাঙালি বিবাহের সাংস্কৃতিক তাৎপর্যকে জীবন্ত করে তুলেছে এবং একই সাথে আধুনিক কনের রুচিবোধের পরিপূরক হিসেবে কাজ করছে।

প্রথম লেয়ারটি অর্থাৎ ‘শুভমিলন গোল্ড চোকার’-এ সুন্দরবনের অনন্য সৌন্দর্য ফুটে উঠেছে। ম্যানগ্রোভ অরণ্যের শিকড়ের দৃঢ়তা, সুন্দরী ফুলের কোমল পাপড়ি এবং শান্ত জলের নিচে মাছের ঝিলিক থেকে অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করা হয়েছে। এর ঠিক কেন্দ্রে একটি ছোট নৌকায় একসাথে ভেসে চলেছেন শুভ দম্পতি—যা তাদের ভালোবাসা, ঐক্য এবং একসাথে নতুন জীবনের পথে যাত্রা শুরুর প্রতীক। কলসি ও ইলিশ মাছের মতো ঐতিহ্যবাহী উপাদানগুলি লালিত বাঙালি বিবাহের প্রথাগুলিকে স্মরণ করিয়ে দেয়, অন্যদিকে বন ময়ূর, গঙ্গার সোনালী ঢেউ, রেজি পাড় এবং সূক্ষ্ম তারের জাল এই সৃষ্টিকে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রদান করেছে।

এর পরিপূরক হিসেবে রয়েছে ‘শুভদৃষ্টি গোল্ড লং নেকলেস’, যা বাংলার বিয়ের অন্যতম আবেগঘন ও পবিত্র আচার ‘শুভদৃষ্টি’—অর্থাৎ বর ও কনের প্রথম শুভ দৃষ্টি বিনিময়ের মুহূর্ত থেকে অনুপ্রাণিত। মুকুটের গড়ন ও সূক্ষ্ম আলপনার নকশা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি এই নেকলেসটিতে সুন্দরী ফুল, হাতি, ময়ূর ও গিন্নি মোটিফের পাশাপাশি সূক্ষ্ম জুঁই লহরি, জালি নকশা, নিখুঁত থ্রি-ডি রেজি পাড় এবং ইলিশ মাছের কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে। স্বর্ণশিল্পের এই অনবদ্য সৃষ্টি কনের জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তের সৌন্দর্যকে উদযাপন করার পাশাপাশি মা গঙ্গার আশীর্বাদ এবং এক নতুন পথচলার অঙ্গীকারকে ধারণ করেছে।

ইন্দ্রিয়ার সিইও সন্দীপ কোহলি বলেছেন, “ইন্দ্রিয়াতে আমরা বিশ্বাস করি, কনের গয়না শুধু একটি অলঙ্কার নয়; এটি একজন নারীর পরিচয়, ঐতিহ্য এবং তাঁর হৃদয়ের সবচেয়ে কাছের মাইলফলকগুলোর এক অভিব্যক্তি। সোনাময়ীর মাধ্যমে আমরা এমন ব্রাইডাল কালেকশন তৈরি করার প্রচেষ্টা অব্যাহত রেখেছি, যা আঞ্চলিক পরিচয়ের গভীরে প্রোথিত এবং একই সাথে সমসাময়িক রুচির সাথেও মানানসই। ২২ ক্যারেট সোনায় তৈরি এই কালেকশনটি, চিরন্তন সাংস্কৃতিক প্রাসঙ্গিকতার সাথে সমসাময়িক ডিজাইনের ভারসাম্য রক্ষা করে এমন গয়না তৈরির প্রতি আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করেছে। যেহেতু কনে এবং পরিবারগুলো সোনার গয়নার বিশুদ্ধতা, গুণমান এবং কারুকার্যের উপর অপরিসীম গুরুত্ব দিয়ে চলেছে, তাই সোনাময়ী এমন সব সৃষ্টি উপহার দিচ্ছে যা শুধুমাত্র বিয়ের দিনের জন্যই অর্থবহ নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে উত্তরাধিকার সূত্রে সযত্নে লালিত হবে।”

ইন্দ্রিয়ার মার্কেটিং ও ভিজ্যুয়াল মার্চেন্ডাইজিং-এর প্রধান শান্তিস্বরূপ পান্ডা আরও বলেছেন, “বিয়ে হলো একান্তই ব্যক্তিগত একটি উদযাপন, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবার দ্বারা লালিত ঐতিহ্য, আচার-অনুষ্ঠান এবং সাংস্কৃতিক পরিচয়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের ‘বি দ্য ব্রাইড অফ ইয়োর ড্রিমস’ (Be the Bride of your Dreams) ভাবনার মাধ্যমে আমরা এই অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে উদযাপন করতে চাই এবং একই সঙ্গে আজকের দিনের কনের আকাঙ্ক্ষার সঙ্গে সেগুলোকে প্রাসঙ্গিক করে তুলতে চাই। বাংলায় বিয়ের আচার-অনুষ্ঠানের একটি বিশেষ আবেগপূর্ণ ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে, যার প্রতিটি রীতি একজন কনের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তকে চিহ্নিত করে। ‘সোনাময়ী’ কালেকশনটি এই প্রিয় রীতিগুলো থেকেই অনুপ্রাণিত, যার মধ্যে বর ও কনের প্রথম শুভ দৃষ্টি বিনিময়ের মতো পবিত্র মুহূর্তও রয়েছে। এই কালেকশনের মাধ্যমে আমরা বাঙালি কনেদের সঙ্গে এক অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই, যাতে তারা এমন গয়নার মাধ্যমে তাদের ঐতিহ্যকে উদযাপন করতে পারেন যা একান্তই নিজস্ব, আধুনিক ও চিরন্তন।”

ইন্দ্রিয়ার ডিজাইন প্রধান অভিষেক রাস্তোগি আরও বলেন, “বাংলার নিজস্ব এক অনন্য শৈল্পিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, যেখানে প্রকৃতি, আধ্যাত্মিকতা এবং প্রাত্যহিক প্রথাগুলো শিল্প ও কারুকার্যের মাধ্যমে সুন্দরভাবে ফুটে ওঠে। ‘সোনাময়ী’ ডিজাইন করার মূল লক্ষ্য ছিল এই সমৃদ্ধ দৃশ্যমান ঐতিহ্যকে সূক্ষ্ম সোনার গয়নায় রূপান্তরিত করা এবং প্রতিটি উপাদানের অন্তর্নিহিত অর্থকে অক্ষুণ্ণ রাখা। এই কালেকশনটি বাংলার সূক্ষ্ম শৈল্পিক ভাষা থেকে অনুপ্রাণিত, যেখানে ঐতিহ্যবাহী রূপ, প্রতীকী মোটিফ এবং সূক্ষ্ম কারুকাজকে একত্রিত করে একটি সুসংহত ডিজাইনের গল্প তৈরি করা হয়েছে। ‘শুভ দম্পতি’-র শৈল্পিক রূপ থেকে শুরু করে আলপনা-অনুপ্রাণিত সূক্ষ্ম নকশা এবং রেজিপাড়, প্রতিটি উপাদানকেই অত্যন্ত যত্ন সহকারে সোনার গয়নায় ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের মূল লক্ষ্য ছিল নিখুঁত কারুকার্যের সঙ্গে সূক্ষ্ম নকশার ভারসাম্য বজায় রাখা, যাতে এমন সব অনন্য গয়না তৈরি হয় যা বাংলার বিয়ের ঐতিহ্যকে সম্মান জানানোর পাশাপাশি আধুনিক কনেদের প্রজন্মের পর প্রজন্ম ধরে আগলে রাখার মতো অমূল্য সম্পদ উপহার দেয়।”
আঞ্চলিক ব্রাইডাল কালেকশনের মাধ্যমে ইন্দ্রিয়া ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে উদযাপন করে চলেছে এবং বিভিন্ন অঞ্চলের স্বতন্ত্র ঐতিহ্য ও শিল্পকলা থেকে অনুপ্রাণিত গয়না তৈরি করছে। বাংলার সমৃদ্ধ ঐতিহ্য থেকে শুরু করে পশ্চিম ভারতের রাজকীয় রীতি এবং দক্ষিণ ভারতের টেম্পল জুয়েলারির আধ্যাত্মিক সৌন্দর্য প্রতিটি কালেকশনই সংশ্লিষ্ট অঞ্চলের অনন্য সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরে। চমৎকার কারুকার্য এবং অর্থপূর্ণ গল্পের মাধ্যমে ইন্দ্রিয়া প্রতিটি বিয়েকে বিশেষ করে তোলে এমন ঐতিহ্যগুলোকে উদযাপন করে এবং এমন গয়না তৈরি করে যা কনেরা সারাজীবন সযত্নে আগলে রাখবেন। প্রতিটি সূক্ষ্ম কাজে এতটাই নিখুঁত কারিগরি যে আপনার মন গেয়ে উঠবে – ‘দিল আভি ভরা নহি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *