বেলেঘাটা সমৃদ্ধি সমিতির ব্যবস্থাপনায় প্রথম বর্ষের শ্রী শ্রী শ্যামা পূজার উদ্বোধন হয়ে গেল।
বেলেঘাটা সমৃদ্ধি সমিতির ব্যবস্থাপনায় প্রথম বর্ষের শ্রী শ্রী শ্যামা পূজার উদ্বোধন হয়ে গেল।
উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কার্তিক মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শ্রী কমল দাস। সহ-সভাপতি শ্রী কুশল ভৌমিক, শ্রী সৈকত দাস। সম্পাদক শ্রী অজয় কুমার দাস সহ-সম্পাদক শ্রী সঞ্জয় বিশ্বাস, হিসাবরক্ষক শ্রী তারক পাল। শ্রী সঞ্জয় বিশ্বাস তার বক্তব্য বলেন বেলেঘাটার এই অঞ্চলে কোন শ্যামা পূজার ব্যবস্থা ছিল না তাই আমরা চিন্তাভাবনা করে যাতে এই জায়গায় একটা পুজোর ব্যবস্থা করা যায়। সেই চিন্তাভাবনার পর আমরা এই পূজার ব্যবস্থা করি। এই পূজা বিগত সরকারের সময় আমরা করতে গিয়েছিলাম কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হয় তা আমরা করে উঠতে পারি নাই। তাই আমাদের সরকার আসার পর আমরা এই পুজো আরম্ভ করলাম। আগামী বছর থেকে আরো সুন্দরভাবে যাতে আমরা এই শ্যামা পূজা করতে পারি তার অঙ্গীকার করলাম।
