সাম্প্রতিক
আমুজি স্পোর্টস, এএফএ ইন্টারন্যাশনালের সাথে অংশীদারত্বে ভারতে আর্জেন্টিনা ফুটবল কেন্দ্রের উদ্বোধন করতে চলেছে, যা এশিয়ায় অভিষেকের সূচনা করবে

আমুজি স্পোর্টস, এএফএ ইন্টারন্যাশনালের সাথে অংশীদারত্বে ভারতে আর্জেন্টিনা ফুটবল কেন্দ্রের উদ্বোধন করতে চলেছে, যা এশিয়ায় অভিষেকের সূচনা করবে

আর্জেন্টিনার বিশ্বখ্যাত ফুটবল দর্শনের সঙ্গে যুক্ত হয়ে, আন্তর্জাতিক কোচিং বিশেষজ্ঞতা এবং খেলোয়াড় উন্নয়নের সুযোগ নিয়ে ভারতে একটি ঐতিহাসিক উদ্যোগ।

কলকাতা, ১৩ নভেম্বর ২০২৬ ভারতে ফুটবলের বিকাশের এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করতে চলেছে আমুজি স্পোর্টস, কলকাতায় তাদের প্রথম এএফএ ইন্টারন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স (সেন্টার অফ এক্সিলেন্স) উদ্বোধন করেছে। এই উদ্যোগটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর অফিসিয়াল প্লেয়ার-ডেভেলপমেন্ট প্রোগ্রামের সঙ্গে যুক্ত এবং আর্জেন্টিনার ফুটবলের মূল্যবোধ ও সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

আমুজি স্পোর্টস, কলকাতায় সদর দফতরসহ একটি ক্রীড়া ইকোসিস্টেম, এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল উন্নয়ন কর্মসূচি ভারতবর্ষে নিয়ে আসবে এবং দেশের জুড়ে এর বিস্তার ঘটাবে।

এই উদ্যোগের মুল লক্ষ্য হলো স্থানীয় পার্টনার ক্লাবগুলির সঙ্গে মিলিত হয়ে স্কুল ও একাডেমির প্রতিষ্ঠা করা, যেখানে খেলোয়াড়রা এএফএ ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে প্রশিক্ষণ পাবে। পাশাপাশি, এএফএ ইন্টারন্যাশনালের পদ্ধতি অনুসরণ করে, আর্জেন্টিনা জাতীয় দলের কোচদের তত্ত্বাবধানে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হবে।

এই কর্মসূচির মধ্যে রয়েছে নিবিড় প্রশিক্ষণ সেশন, ইমারসিভ ফুটবল অভিজ্ঞতা এবং বয়সভিত্তিক

আন্তর্জাতিক টুর্নামেন্ট (U-10 থেকে U-20) এর সঙ্গে খেলাধুলার সুযোগ, এবং পেশাদার উন্নয়ন পথ। সরকারি স্বীকৃত স্থানে মুল্যায়ন সেশন পরিচালিত হবে, যেখানে এএফএ-র দ্বারা প্রশিক্ষত খেলোয়াড়দের ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য বাছাই করা হবে এবং আর্জেন্টিনায় এক্সপোজারের সুযোগ দেওয়া হবে।

এএফএ ইন্টারন্যাশনাল কলকাতায় উদ্বোধন কররে একটি প্রতিনিধিদল, যারা কলকাতায় ভ্রমণ করবে। এই দলটির নেতৃত্ব দেবেন কমার্শিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ডিরেক্টর এবং তাদের সঙ্গে থাকবেন মেথডোলজি কো-অর্ডিনেটর এবং স্থানীয় মেথডোলজি প্রধান।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিল এক বিশেষ আকর্ষণ, যেখানে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মি. গৌতম ভট্টাচার্য, এএফএ ইন্টারন্যাশনালের প্রতিনিধি, এই উদ্যোগের মূল্য তুলে ধরেন। আলোচনায় তিনি তুলে ধরেন এই উদ্যোগের দৃষ্টিভঙ্গি, যা আর্জেন্টিনার ফুটবল দর্শনকে ভারতের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে পরিচালিত। এছাড়া, আমুজি স্পোর্টস ও এএফএ ইন্টারন্যাশনাল মিলে একটি টেকসই ফুটবল উন্নয়ন প্র্যাটফর্ম গড়ে

তোলার লক্ষ্যও এই উদ্যোগের মাধ্যমে স্পেষ্ট হয়েছে।

এই সহযোগিতার মাধ্যমে নতুন সেন্টার অফ এক্সিলেন্সের পাশাপাশি ফুটবল একাডেমি ও পার্টনার ক্লাব নেটওয়ার্কের বিকাশ ঘটবে, পেশাদার কোচিং ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে, আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ভারতীয় ফুটবলারদের প্রতিভা বিকাশের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে। এছাড়াও, আর্জেন্টিনা ফুটবলের সঙ্গে বিশ্বজুড়ে পরিচিত হওয়ার পথ প্রসারিত হবে, যা তাদের বৈশ্বিক ফুটবল ইকোসিস্টেমে বিশেষ স্বীকৃতি এনে দেবে।

আমুজি স্পোর্টস ও এএফএ ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টিনা ফুটবল সেন্টার অব এক্সেলেন্স চালু; এশিয়ায় এই কর্মসূচির সূচনা

আর্জেন্টিনার বিশ্বখ্যাত ফুটবল দর্শন, আন্তর্জাতিক কোচিং দক্ষতা এবং খেলোয়াড় উন্নয়নের সুযোগ ভারতে নিয়ে আসার এক ঐতিহাসিক উদ্যোগ।

কলকাতা, ১৩ নভেম্বর ২০২৬ ভারতীয় ফুটবলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আমুজি স্পোর্টস কলকাতায় এএফএ ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে এশিয়ার প্রথম সেন্টার অব এক্সেলেন্স চালু করেছে। এএফএ ইন্টারন্যাশনাল হলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-সমর্থিত একটি আনুষ্ঠানিক খেলোয়াড়-উন্নয়ন কর্মসূচি, যা আর্জেন্টিনার ফুটবলের পদ্ধতি, মূল্যবোধ ও সংস্কৃতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

কলকাতার সদর দপ্তর-সহ একটি সমন্বিত ক্রীড়া-পরিসর আমুজি স্পোর্টস এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছে। সংস্থাটি আন্তর্জাতিক ফুটবল উন্নয়ন কর্মসূচিকে ভারতে নিয়ে আসবে এবং সারা দেশে এর প্রসারে কাজ করবে।

এই উদ্যোগের লক্ষ্য হলো স্থানীয় পার্টনার ক্লাবগুলির সঙ্গে মিলে স্কুল ও অ্যাকাডেমি গড়ে তোলা। সেখানে বিভিন্ন বয়সের খেলোয়াড়রা এএফএ ইন্টারন্যাশনালের প্রশিক্ষণপ্রাপ্ত কোচদের অধীনে কাঠামোবদ্ধ প্রশিক্ষণ পাবে। প্রশিক্ষণ হবে আর্জেন্টিনা জাতীয় দলের পদ্ধতি অনুসরণ করে।

এই কর্মসূচিতে রয়েছে নিবিড় প্রশিক্ষণ সেশন, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের সমন্বয়ে বিশেষ ফুটবল-অভিজ্ঞতা, অনূর্ধ্ব-১০ থেকে অনূর্ধ্ব-২০ বয়স-ভিত্তিক আন্তজাতিক টুর্নামেন্ট এবং পেশাদার কেরিয়ার গড়ার সুযোগ। নির্দিষ্ট স্বীকৃত কেন্দ্রে ও পার্টনার ক্লাবগুলিতে মূল্যায়ন সেশনের মাধ্যমে প্রতিশ্রুতিশীল তরুণ খেলোয়াড়দের বাছাই করা হবে। নির্বাচিত খেলোয়াড়রা আর্জেন্টিনায় প্রশিক্ষণ ও আন্তর্জাতিক পরিচিতি পাওয়ার সুযোগও পেতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে এএফএ ইন্টারন্যাশনালের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। দলটির নেতৃত্বে ছিলেন সংস্থার কমার্শিয়াল অ্যান্ড ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস ডিরেক্টর। তাঁর সঙ্গে ছিলেন মেথডোলজি কো-অর্ডিনেটর এবং স্থানীয় মেথডোলজি লিড।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মি. গৌতম ভট্টাচার্যের সঞ্চালনায় একটি বিশেষ আলোচনা। এতে এএফএ ইন্টারন্যাশনালের প্রতিনিধি দল অংশ নেয়। আলোচনায় ভারতে এই উদ্যোগ আনার ভাবনা, এএফএ ইন্টারন্যাশনালের মাধ্যমে আর্জেন্টিনার সুপরিচিত ফুটবল দর্শন কীভাবে নতুন নতুন দেশে পৌঁছেছে এবং এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ভারতে একটি টেকসই ফুটবল উন্নয়ন-পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আমুজি স্পোর্টসের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে।

আলোচনায় নতুন সেন্টার অব এক্সেলেন্স, ফুটবল অ্যাকাডেমি ও পার্টনার-ক্লাব নেটওয়ার্কের বিকাশ, পেশাদার কোচিং ও জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি, প্রতিভা চিহ্নিতকরণ এবং প্রতিশ্রুতিশীল ভারতীয় ফুটবলারদের আজেন্টিনার ফুটবল-পরিসরে অভিজ্ঞতা অর্জনের সুযোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, বিশ্বজুড়ে স্বীকৃত আর্জেন্টিনার ফুটবল-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *