জাতীয় যুব মোর্চার সহ-সভাপতি তথা ভাতার বিধানসভার বিধায়কের মানবিক উদ্যোগে তামিলনাড়ুতে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিক লক্ষীরাম টুডুর দেহ ফিরলো গ্রামে।
জাতীয় যুব মোর্চার সহ-সভাপতি তথা ভাতার বিধানসভার বিধায়কের মানবিক উদ্যোগে তামিলনাড়ুতে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিক লক্ষীরাম টুডুর দেহ ফিরলো গ্রামে।
ভাতাড়,আমিরুল ইসলাম,
পূর্ব বর্ধমান জেলার ভাতারের দুধ বাগান গ্রামের আদিবাসী বেশ কিছু লোকজন তামিলনাড়ুতে ধান কাটার কাজ করতে গিয়েছিলেন।
সেখানেই পরিযায়ী শ্রমিক লক্ষীরাম টুডু মারা যান।
বিধায়ক সৌমেন কারফার উদ্যোগে তার দেহ ফেলল ভাতারে।
এর আগে রাজিপুর ও নতুন গ্রামের দুই পরিযায়ী শ্রমিকের দেহ ফিরিয়ে এনেছিলেন বিধায়ক। বিধায়কের এই মানবিক উদ্যোগে খুশি ভাতার এলাকার মানুষজন।
বিধায়ক খবর পাওয়া মাত্রই তামিলনাড়ুতে যুব মোর্চার সভাপতির সঙ্গে যোগাযোগ করেন।
সেখানকার প্রশাসনের সহযোগিতায় দেহটি ফিরিয়ে আনা হয়।
বিধায়ক জানান আমি সবসময় ভাতারের মানুষের জন্য চিন্তা ভাবনা করি।
আমি মনে করি একজন জন প্রতিনিধি হিসেবে এগুলি করা উচিত।
আর বিধায়ক হওয়ার আগেও আমি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলাম দীর্ঘদিন।
