সাম্প্রতিক
রাইপুর ব্লক প্রশাসনের উদ্যোগে নির্বাচন সংক্রান্ত কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতা রাইপুরে।

রাইপুর ব্লক প্রশাসনের উদ্যোগে নির্বাচন সংক্রান্ত কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতা রাইপুরে।


সৌমী মন্ডল বাঁকুড়া:—নির্বাচনী সাক্ষরতা ক্লাব প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে আজ রাইপুর ব্লক প্রশাসনের উদ্যোগে রাইপুর ব্লক কমিউনিটি হল ও মিটিং হলে রাইপুর ব্লক এলাকার বিদ্যালয় গুলির ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো নির্বাচন সংক্রান্ত কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় রাইপুর ব্লকের ১৬ টি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দুধ্যা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মান্তু মন্ডল ও পায়েল মন্ডল,দ্বিতীয় মটগোদা উচ্চ বিদ্যালয়ে র সায়ন পাঠক অরিত্র সন্নিগ্রহী ও তৃতীয় মেলেড়া উচ্চ বিদ্যালয়ের ঈশান দাশগুপ্ত অর্ঘ্য দ্বীপ মন্ডল । প্রতিটি স্কুলের দুজন করে ছাত্রছাত্রী এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এছাড়া প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মেলেড়া উচ্চ বিদ্যালয়ের বৃষ্টি পাত্র দ্বিতীয় শুশুনিয়া উচ্চ বিদ্যালয় এর শুভম মন্ডল ও তৃতীয় দুধ্যা উচ্চ বিদ্যালয়ের রিয়া মহান্তি। এছাড়া আরো ৭ জন এই প্রবন্ধ প্রতিযোগিতায় রয়েছে মোট ১০ জনকে শংসাপত্র দেওয়া হয়েছে এই দশজনই আগামী ডিসেম্বরে জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে প্রশাসন সূত্রে জানা যায়। এছাড়া কুইজ প্রতিযোগিতায় যে তিনটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সফলতা পেয়েছে তারাও আগামী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উল্লেখ্য আজ প্রতিযোগিতা শেষে সফল ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেওয়া হয় যে ব্লক পর্যায়ে প্রতিযোগিতাটি বাংলা ভাষায় হলেও জেলা পর্যায়ের প্রতিযোগিতা ইংরেজিতে হবে প্রবন্ধ ইংরেজিতে লিখতে হবে ও কুইজ এর উত্তর ইংরেজিতেই দিতে হবে এই ঘোষণা শোনামাত্রই ছাত্রছাত্রীদের মধ্যে একটু অস্বস্তি লক্ষ্য করা যায়। তাদের মধ্যে অনেক ছাত্র-ছাত্রী বলে আমরা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি বা করছি তাই আমাদের ইংরেজিতে এত বেশি নলেজ নেই ফলে জেলা স্তরের প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়বো। তারা আরো বলে তাহলে প্রথম ব্লক স্তর থেকেই এই চিন্তাভাবনা করা উচিত ছিল প্রশাসনের।
আজকের এই প্রতিযোগিতায় বিশেষ পরীক্ষক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইপুর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায় ব্লক যুব আধিকারিক নারায়ণ প্রচন্ড, পঞ্চায়েত দপ্তরের আধিকারিক আশেক রাইহান, আধিকারিক চয়ন সিং, বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ পাত্র, আমিনা খাতুন, অনুরাধা মাহাতো। আজকের এই প্রতিযোগিতা কে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *