হরিহরগঞ্জগড় রাস উৎসব কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির রাজবাড়ী প্রাঙ্গণে।
হরিহরগঞ্জগড় রাস উৎসব কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির রাজবাড়ী প্রাঙ্গণে।
শুভদীপ মন্ডল বাঁকুড়া:—রাইপুর হরিহর গঞ্জগড় রাজবাড়ির শ্যাম সুন্দর জিউ রাস উৎসব কমিটির উদ্যোগে আজ শনিবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে চারজন মহিলা সহ ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। উৎসব কমিটির সভাপতি হরিপদ সিংহদেব বলেন চার দিন ধরে চলা রাস উৎসবের অন্যতম আকর্ষণ ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। এটি আমাদের প্রথম বর্ষের রক্তদান শিবির এর আগে আমাদের এই ধরনের কোন কর্মসূচি দেওয়া হয়নি। আমাদের সার্বজনীন রাস উৎসব কমিটির যুগ্ম সম্পাদক নন্দলাল মাহাতো কুঞ্জ বিহারী মাহাতোর বিশেষ উদ্যোগে এবারে এই শিবির। কমিটির অন্যতম সদস্য যুগ্ম কোষাধ্যক্ষ শংকর মাহাতো ও ইন্দ্রজিৎ সিংহ দেব বলেন ৭ ই অগ্রহায়ণ আমাদের রাজ উৎসবের সূচনা হয় সূচনায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গুণীজনেরা ।এরপর চারদিন ধরে চলে পালা কীর্তন, যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মনোরমা, নর নারায়ন সেবা সহ রাজবাড়ী প্রাঙ্গনে মিনি মেলা। এই রাস উৎসবকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আজ পঞ্চম দিনে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরের সহযোগিতা করেন জীবন দীপ ফাউন্ডেশন রক্তগুলি সংগ্রহ করে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক।
