কুমুদ সাহিত্য মেলা ও আদালত, বিচারপতি বড়ুয়া কে সংবর্ধনা প্রদান
কুমুদ সাহিত্য মেলা ও আদালত, বিচারপতি বড়ুয়া কে সংবর্ধনা প্রদান
পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের সাথে এবং কুমুদ সাহিত্য মেলার সাথে আদালতের সম্পর্ক একে অপরের পরিপূরক। পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের পুত্র জ্যোৎস্নানাথ মল্লিক ছিলেন জেলা ও দায়রা বিচারক। আবার জ্যোৎস্নাবাবুর পুত্র সুধেন্দুনাথ মল্লিক ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। কুমুদ সাহিত্য মেলা কমিটি, রত্ন প্রাপক, অতিথিবর্গদের একাংশ আদালতের সাথে নিবিড় বন্ধনে রয়েছেন বা ছিলেন। ইতিমধ্যেই ‘অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামে’র সহযোগিতায় কলকাতায় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মাননীয় কে.জে বালাকৃষ্ণন, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মাননীয় ইন্দ্র প্রসন্ন মুখার্জি মহাশয় কে প্রয়াত বিচারপতি সুধেন্দুনাথ মল্লিক নামাঙ্কিত রত্ন সম্মান জানানো হয়েছে। সেইসাথে পল্লিকবি স্মরণে স্মরণিকা প্রকাশে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা রাজ্যের লোকায়ুক্ত মাননীয় রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ।এর পাশাপাশি প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লা (আমার বাবা) নামাঙ্কিত সম্মান আইনজীবীদের দেওয়া হয়। প্রতি বছর ৩ রা মার্চ কুমুদ সাহিত্য মেলায় বর্ষীয়ান আইনজীবী শ্যামল ঘটক, সিদ্ধার্থ মুখার্জি, আনসার মন্ডল, সিটি সেশন কোর্টের আইনজীবী অলোক কুমার দাস, বর্ধমান জেলা আদালতে আইনজীবী সঞ্জয় ঘোষ,কাটোয়া আদালতে আইনজীবী মাধব বন্দ্যোপাধ্যায় (প্রয়াত), সর্বপরি কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু সিংহরায়, চন্দ্রশেখর বাগ,জয়দীপ মুখার্জি, বিশ্বপ্রিয় রায়, মাসুদ করীম ড:, সিদ্ধার্থ গোস্বামী প্রমুখ বিভিন্ন সময়ে সম্মানিত হয়েছেন। এছাড়া হাওড়া জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ, হুগলি জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ সর্বপরি রাজ্য আইনী পরিষেবা কেন্দ্রের একাধিক স্টাফ আমাদের কুমুদ সাহিত্য মেলায় সম্মানিত হয়েছেন।
রবিবার রোটারি সদনে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও রাজ্যের প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি (বিচার বিভাগ) মাননীয় অরুণাভ বড়ুয়া মহাশয় কে আমরা সম্মান জানাতে পেরে গর্বিত ।
💐 মোল্লা জসিমউদ্দিন (টিপু)
