বাণিজ্যিক গাড়ির ১২,০০০ চালকের জন্য বিনামূল্যে চোখের চিকিৎসার কর্মসূচি সম্প্রসারিত করেছ ‘ডিপি ওয়ার্লডভিশনস্প্রিং ফাউন্ডেশন’
বাণিজ্যিক গাড়ির ১২,০০০ চালকের জন্য বিনামূল্যে চোখের চিকিৎসার কর্মসূচি সম্প্রসারিত করেছ ‘ডিপি ওয়ার্লড
ভিশনস্প্রিং ফাউন্ডেশন’
সঞ্জয় কুমার দলুই ,
ডিপি ওয়ার্ল্ড-এর শিপিং সলিউশনস এএমইএ বিজনেস (‘শিপিং সলিউশনস’) ‘ভিশনস্প্রিং ফাউন্ডেশন’-এর সঙ্গে তাদের সহযোগিতা আরও বাড়াচ্ছে। এর লক্ষ্য হল, সারা ভারতের আনুমানিক ১২০০০ বাণিজ্যিক গাড়ির চালক ও পরিবহণ কর্মীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা এবং প্রেসক্রিপশনের ভিত্তিতে চশমা দেওয়ার ব্যবস্থা করা। এতে গাড়ির চালকদের সার্বিক উন্নতি হবে এবং দেশের বাণিজ্য করিডোরগুলিতে পণ্য চলাচল আরও নিরাপদ হবে। এই উদ্যোগের ভিত্তি হল ২০২৫ সালে গুজরাটে নেওয়া একটি সফল কর্মসূচি, যেখানে ৯০০০ বাণিজ্যিক গাড়ির চালক ও পরিবহণ কর্মীর চোখ পরীক্ষা করা হয়েছিল এবং সেখানে প্রেসক্রিপশনের ভিত্তিতে ৫২০০ জোড়ার বেশি চশমা দেওয়া হয়েছিল। যাদের চোখ পরীক্ষা করা হয়েছিল তাদের ৬১ শতাংশের দৃষ্টিশক্তির চিকিৎসা দরকার ছিল এবং যারা চশমা পেয়েছিলেন তাঁদের ৯৪ শতাংশ সেই প্রথমবার জীবনে চশমা পরার সুযোগ পেয়েছিলেন। এতেই সামনে এসেছিল পরিবহণ কর্মীদের মধ্যে সহজে চোখের চিকিৎসার সুযোগ পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা কতদূর পর্যন্ত অপূর্ণ রয়ে গিয়েছে। সম্প্রসারিত এই কর্মসূচি চালু করা হয়েছিল মুম্বইয়ের জওহরলাল নেহরু বন্দরে। এর পাশাপাশি বাড়তি চোখ পরীক্ষার পরিকল্পনা করা হয়েছিল কোচি, দিল্লি ও কলকাতায়। সি এম মুরলীধরন,রিজিওনাল ডিরেক্টর, শিপিং সলিউশনস এএমইএ, ডিপি ওয়ার্লড বলেন- ‘’চালকের আসনে যিনি বসে আছেন তাঁর ওপরেই নির্ভর করে প্রতিটি পণ্য পরিবহণের সাফল্য।”অংশু তানেজা, ম্যানেজিং ডিরেক্টর, ভিশনস্প্রিং ফাউন্ডেশন বলেন: “নিরাপদে গাড়ি চালানোর জন্য স্বচ্ছ দৃষ্টিশক্তি আবশ্যক। অথচ অনেক পেশাদার চালকই এমন দৃষ্টিজনিত সমস্যা নিয়ে জীবনযাপন ও কাজ চালিয়ে যাচ্ছেন যা সহজেই প্রতিকার করা যায়। এই অংশীদারিত্বের পরিধি বাড়ানোর ফলে আমরা আরও হাজার হাজার চালকের কাছে অবশ্য প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারব।”
